SSC বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম (সকল বোর্ড)

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার নিয়ম (সকল বোর্ড)

SSC বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম all board


সম্মানিত পাঠক, আস্সালামুআলাইকুম।
SSC পরীক্ষার রেজাল্ট বের হয়েছে কিন্তু আপনি সেই রেজাল্টে সন্তুষ্ট হতে পারেননি কারণ আপনি যে গ্রেট আশা করেছিলেন বা যে মার্কস আশা করেছিলেন সেটা পাননি। কিন্তু আপনার দৃড় বিশ্বার যে আপনার রেজাল্ট পুনরায় যাচাই করা হলে আপনি অবশ্যই আরো ভাল রেজাল্ট করবেন। তাই আপনি চাচ্ছেন বোর্ড চ্যালেঞ্জ করবেন। টেনশন করার কোন কারণ নেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সহজেই বোর্ড চ্যালেঞ্জ এর জন্য আবেদন করে ফেলতে পারবেন। টেলিটক সিমের সাহায্যে যেকোন মোবাইল ফোন দিয়ে এসএমএস পাঠানোর মাধ্যমে আপনার আবেদনটি করে নিতে পারবেন।

বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার জন্য যা যা লাগবেঃ

  • একটি টেলিটক সিম।
  • একটি এন্ড্রয়েড বা বাটন মোবাইল ফোন।
  • যে যে বিষয়ের জন্য চ্যালেঞ্জ করতে চান, সেসব বিষয়ের বিষয় কোড।
  • আপনার শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর।
  • আবেদন ফি + এসএমএস ফি। প্রতি বিষয়ের জন্য ১২৫ টাকা। কম বেশি হতে পারে।
  • আপনার এসএসসি রোল নং।
  • আপনার বা আপনার বাবা-মায়ের ফোন নাম্বার।

মনে রাখবেন 

  • সাধারনত বোর্ড চ্যালেঞ্জ করার প্রায় ১মাস পর রেজাল্ট প্রকাশ করা হয়।
  • প্রতি বিষয়ের জন্য আবেদন ফি ১২৫ টাকা। এসএমএস ফি আলাদা।
  • বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট SMS এর মাধ্যমে ও আপনার শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখা যাবে।
  • বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার কমে না। হয় বাড়ে নয়ত আগেরটাই থাকে।
  • একাধিক বিষয়ের জন্য আবেদন করার ক্ষেত্রে একাধিক এসএমএস পাঠাতে হবে না।
  • একাধিক সাবজেক্টের জন্য কমা ব্যবহার করুন। 
  • আপনার বা আপনার বাবা-মায়ের যে নাম্বারটি দিবেন সেটিতেই রেজাল্ট ও সব তথ্য আসবে।

বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন করার জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

ধাপ -১ঃ এসএমএস টাইপ ও সেন্ড

বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার জন্য আপনার মোবাইলের এসএমএস অপশনে চলে যান। কাজটি বাটন বা স্মার্ট যে কোন ফোন থেকে করতে পারবেন। এসএমএস অপশনে আসার পর To ঘরে লিখুন 16222। অর্থাৎ এসএমএস টা 16222 নাম্বারে পাঠাতে হবে। এবার মেসেজ বডিতে লিখুন RSCRSC লিখার পর একটি স্পেস দিন। এরপর আপনার বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখুন। আপনাদের সুবিধার্থে সকল বোর্ডের নামের প্রথম তিন অক্ষর নিচে দেওয়া হলোঃ
  • ঢাকা বোর্ড = DHA
  • চট্টগ্রাম বোর্ড = CHA
  • রাজশাহী বোর্ড = RAJ
  • যশোর বোর্ড = JES
  • সিলেট বোর্ড = SYL
  • কুমিল্লা বোর্ড = COM
  • দিনাজপুর বোর্ড = DIN
  • ময়মনসিংহ বোর্ড = MYM
  • মাদ্রাসা বোর্ড = MAD
  • কারিগরি বোর্ড = TEC

আপনার বোর্ডের নাম লিখার পর আবার একটি স্পেস দিন। এবার আপনার এসএসসি পরিক্ষার রোল নাম্বারটি দিন। রোল নাম্বারটি দেওয়ার পর একটি স্পেস দিন। এবার আপনার বিষয় কোড প্রদান করুন। একাধিক বিষয়ের জন্য আবেদন করতে চাইলে প্রতিটি বিষয় কোডের পর একটি করে কমা ব্যবহার করুন। কমার পর কোন স্পেস দিবেন না। বুঝার সুবিধার্থে এসএমএস এর একটি নমুনা নিচে দেওয়া হলোঃ

RSC DHA 5463854 109,111,132


এবার Send বাটনে ক্লিক করে এসএমএস টি পাঠিয়ে দিন। 

ধাপ -২ঃ ফিরতি মেসেজ রিসিভ

এসএমএস পাঠানোর কিছুক্ষণ পর আপনাকে একটি ফিরতি এসএমএস পাঠানো হবে। সেই ফিরতি মেসেজের শুরুতে আপনার নাম দেখাবে। তারপর কত টাকা পরিশোধ করতে হবে তা দেখাবে। আপনি কয়টা সাবজেক্টের জন্য আবেদন করছেন তার উপর ভিত্তি করে আপনার টাকার পরিমান নির্ধারিত হবে। তারপরে আপনার শিক্ষাবর্ষ দেখাবে। তারপরে আপনার সাবজেক্ট কোডগুলো দেখাবে। তারপর একটা পিন নাম্বার দেখাবে। এই পিন নাম্বারটা কিন্তু আপনাকে পরের এসএমএসে বসাতে হবে। তারপরে আপনাকে ফি প্রদানের নিয়ম দেখানো হবে। ফি প্রদানের জন্য পরবর্তী এসএমএসে কি কি টাইপ করতে বা লিখতে হবে তা দেখানো হবে। 

ধাপ -৩ঃ ২য় মেসেজ টাইপ ও সেন্ড

এবার আপনার কাজ হলো তাদের ফিরতি মেসেজে বলে দেওয়া নিয়ম অনুযায়ী 16222 নাম্বারে আরো একটি মেসেজ পাঠানো। ২য় মেসেজে প্রথমে লিখুন RSC. এরপর একটি স্পেস দিন। এরপর লিখুন YES. এবার তাদের ফিরতি মেসেজ থেকে যে পিন নাম্বারটি পেয়েছিলেন সেটি লিখুন। আবার একটি স্পেস দিন। এবার আপনার বা আপনার বাবা-মায়ের ফোন নাম্বার দিন। মনে রাখবেন এই নাম্বারেই কিন্তু আপনার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট ও যাবতীয় ইনফর্মেশন পাঠানো হবে। তাই এমন একটি নাম্বার দিন যেটি সব সময় খোলা থাকবে এবং দেওয়ার পর নাম্বারটি আবার চেক করে নিন। এই নাম্বারটি কিন্তু টেলিটক নাম্বার হতে হবে না, যে কোন অপারেটরের নাম্বার হতে পারবে। ২য় মেসেজটি কেমন হবে আপনাদের বুঝার সুবিধার্থে তার একটি নমুনা নিচে প্রদান করা হলোঃ

RSC YES 18565555 01812030303


২য় মেসেজটি সঠিক ভাবে টাইপ করার পর ‍সেন্ড করে দিন। সেন্ড হওয়ার পর আপনার একাউন্টে থাকা ব্যালেন্স থেকে নির্ধারিত ফি কেটে নেওয়া হবে। এবং আপনাকে কনগ্রাচুলেশন জানানো হবে। পরবর্তী স্টেপ গুলোও আপনাকে মেসেজের মাধ্যমে জানানো হবে। এছাড়াও আপনার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টও কিন্তু মেসেজের মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে। অবশ্য আপনি চাইলে আপনার শিক্ষা বোর্ডের ওয়েব সাইট থেকেও রেজাল্ট ও রেজাল্ট সম্পর্কিত তথ্য দেখতে পারবেন। আসা করি পুরো প্রক্রিয়াটা বুঝতে পেরেছেন। 

রেজাল্ট প্রকাশের কত দিনের মধ্যে বোর্ড চ্যালেঞ্জ করতে হয়?

এসএসসি মূল রেজাল্ট প্রকাশের কত দিনের মধ্যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হবে তা জানার জন্য শুরুতেই আপনার ফোন থেকে যে কোন একটি ব্রাউজার ওপেন করুন। আপনি চাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে পারেন। এরপর সার্চ বারে আপনার শিক্ষা বোর্ডের নাম লিখুন ও এন্টার বা Go বাটনে চাপ দিন। যেমন ঢাকা হলে Dhaka education board অথবা এখানে চাপুন। চট্টগ্রাম হলে Chattogram education board অথবা এখানে চাপুন এভাবে আপনার শিক্ষা বোর্ডের নামটি লিখে সার্চ করার পর আপনার শিক্ষা বোর্ডটি দেখাবে। এবার আপনার শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে প্রবেশ করুন। প্রবেশ করার পর দেখবেন নোটিশ বোর্ড বা Latest Notice নামে একটি ঘর রয়েছে। সেখানে সাম্প্রতিক কিছু নোটিশ দেখানো হচ্ছে। সেখান দেখবেন এসএসসি পরীক্ষা 2024 এর পুনঃনিরীক্ষণের নিয়মাবলী এমন শিরোনামের একটি নোটিশ দেখাচ্ছে। আমি উদাহারণ হিসাবে 2024 সাল লিখেছি। এটা যে কেবল 2024 সালের জন্য প্রযোজ্য তা কিন্তু না। এবার সেই নোটিশটিতে ক্লিক করুন। ক্লিক করলেই সেই নোটিশটি PDF আকারে আপনার সামনে খুলে যাবে। নোটিশটিতে লেখা থাকবে কত তারিখের মধ্যে আবেদন করতে হবে। সেই তারিখে মধ্যেই আবেদনটি করে ফেলুন। 

প্রশ্নোত্তর

প্রশ্নঃ কারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবে?
উত্তরঃ সকল শিক্ষার্থীই আবেদন করতে পারবে। 

প্রশ্নঃ কয়টি বিষয়ে আমি আবেদন করতে পারব?
উত্তরঃ যে কয়টা ইচ্ছে সেই কয়টা সাবজেক্টের জন্য আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন।

প্রশ্নঃ বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার কি কখনো কমে?
উত্তরঃ নাম্বার কখনোই কমে না বরং বাড়বে, না হয় স্টেবল থাকবে কখনই কমবে না।

প্রশ্নঃ আমি বোর্ড চ্যালেঞ্জের জন্য যদি আবেদন করি তাহলে কি আমি কলেজে ভর্তি হতে পারব?
উত্তরঃ হ্যা।

প্রশ্নঃ কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারব?
উত্তরঃ হ্যা।


সম্মানিত পাঠক এই ছিল আমাদের আজকের আয়োজন। আসা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে খুব সহজেই বোর্ড চেলেঞ্জের আবেদন করবেন। সময় নিয়ে আর্টিক্যালটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর্টিক্যালটি পড়ে উপকৃত হলে আপনার পরিচিতদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। “আল্লাহ হাফেজ”

আরো পড়ুনঃ


أحدث أقدم

Post top ads

Ads Section