জন্ম নিবন্ধন অনলাইন চেক | bdris gov bd

জন্ম নিবন্ধন অনলাইন করা আছে কিনা

জন্ম নিবন্ধন অনলাইন চেক  bdris gov bd


প্রিয় পাঠক, আস্সালামুআলাইকুম।
আমরা অনেকেই কিন্তু জানি না আমাদের জন্ম নিবন্ধনটি অনলাইন করা আছে কিনা। তাই আজকে আমরা এই বিষয়ে জানব। আপনার জন্ম নিবন্ধন বা জন্ম সনদটি অনলাইন করা আছে কিনা সেটা কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুব সহজই চেক করে নিতে পারবেন। 

জন্ম নিবন্ধন অনলাইন চেক করতে যা যা লাগবেঃ

  • একটি নেট কানেকশন যুক্ত মোবাইল।
  • যে জন্ম নিবন্ধনটি অনলাইন করা আছে কিনা তা যাচাই করতে চাচ্ছেন, সেই জন্ম নিবন্ধনটি।

ধাপ -১ঃ ওয়েভ সাইটে প্রবেশ

আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা আছে কিনা তা যাচাই করার জন্য আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। ওপেন করার পর সার্চ বারে লিখতে হবে https://everify.bdris.gov.bd অথবা এখানে চাপুন। চাপলে আপনার সামনে নিম্নে প্রদর্শিত পেইজের মত একটি পেইজ চলে আসবে।  


ধাপ -২ঃ জন্ম নিবন্ধন ও জন্ম তারিখ প্রদান

আপনার সামনে প্রদর্শিত ওয়েবসাইটে Birth Registration NumberDate of Birth নামে দুইটি ঘর দেখাচ্ছে। Birth Registration Number ঘরে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা প্রদান করুন। এর পরের ঘর অর্থাৎ Date of Birth ঘরে জন্ম তারিখ প্রদান করুন। জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে শুরুতে জন্ম সালটি দিতে হবে, এরপর মাস ও তারপর দিন দিবেন। 

ধাপ -৩ঃ ক্যাপচা পূরণ

আপনার জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ দেওয়ার পর নিচে দেখুন নিচের ছবির মত একটা ক্যাপচার ঘর রয়েছে। 


এই ক্যাপচাটাতে মূলত দুইটা সংখ্যা থাকবে। সংখ্যা দুটি যোগ করতে বললে যোগ ও বিয়োগ করতে বললে বিয়োগ করার পর ফলাফলটি নিচের ঘরে প্রদান করার পর নিচে থাকা Search বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন আপনার জন্ম নিবন্ধনের সমস্ত ইনফরমেশন চলে আসবে। 


জন্ম সনদের ইনফরমেশন গুলো দেখা গেলেই বুঝবেন আপনার জন্ম সনদ বা জন্ম নিবন্ধনটি অনলাইন করা রয়েছে।এটাই হচ্ছে মূলত জন্ম নিবন্ধন অনলাইন করা রয়েছে কিনা তা যাচাই করার প্রক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে যদি আপনার জন্ম নিবন্ধনটি খুজে পান তাহলে সেটি ডাউনলোড বা প্রিন্ট করবেন কিভাবে? 

ধাপ -৪ঃ প্রিন্ট ও ডাউনলোড

প্রিন্ট করার জন্য উপরে ডান কোনায় দেখুন 3 ডট আইকন রয়েছে।


3 ডট আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের দিকে দেখবেন শেয়ার নামে একটা অপশন রয়েছে। 


এই শেয়ারে একটা ক্লিক করুন। শেয়ার এ ক্লিক করার পর একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। এখানে প্রিন্ট নামে একটা অপশন দেখতে পাবেন। 


এই প্রিন্ট অপশনে একটা ক্লিক করুন। ক্লিক করার পর উপরের দিকে বাম কোনায় All printer নামে একটা অপশন দেখতে পাবেন। 


তার পাশেই ছোট একটি তির চিহ্ন দেখতে পাবেন, তাতে ক্লিক করলে Save as PDF নামে একটি অপশন দেখবেন, তা সিলেক্ট করুন। এবার ডানপাশে থাকা PDF বাটনে চাপ দিয়ে ফাইলটি ডাউনলোড করে নিন। 


ডাউনলোড করার পর যে কোন কম্পিউটারের দোকান বা প্রিন্টার থেকে জন্ম নিবন্ধনটি প্রিন্ট করে নিতে পারবেন।এভাবে আপনারা চাইলে খুব সহজেই আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা আছে কিনা তা যাচাই ও ডাউনলোড করে নিতে পারেন।

সম্মানিত পাঠক এই ছিল আমাদের আজকের আয়োজন। আসা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে খুব সহজেই আপনার জন্ম নিবন্ধন অনলাইল করা আছে কিনা তা যাচাই করবেন। সময় নিয়ে আর্টিক্যালটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর্টিক্যালটি পড়ে উপকৃত হলে আপনার পরিচিতদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। “আল্লাহ হাফেজ”

আরো পড়ুনঃ

নবীনতর পূর্বতন

Post top ads

Ads Section