অনলাইনে জমি তল্লাশি | Eporcha.gov.bd

বাবা দাদার নামে কোথায় কতটুকু জমি আছে জানার উপায়

অনলাইনে জমি তল্লাশি  Eporcha.gov.bd

আমরা এখন প্রায়ই শুনে থাকি যে, কোন ব্যক্তি হঠাৎ জানতে পারল তার কোন নিকট আত্মিয়ের নামে কিছু সম্পদ আছে, অতচ জমি কার নামে আছে তা আগে তারা জানতোই না। অন্য ‍দুই পক্ষ জায়গা নিয়ে ঝামেলা চলাকালিন সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করার পর জানা গেল জায়গা আসলে তারা দুই জনের মধ্যে কেউই পাবে না, পাবে অন্য কোন তৃতীয় পক্ষ। অতচ ঔ তৃতীয় পক্ষ জানেই না যে, এখানে তার জমি আছে। এভাবে আপনার পূর্ব পুরুষের নামেও হয়তো কোন জায়গা-সম্পদ আছে যা আপনারা জানেনই না। তাই আজকে আমরা কোন ব্যক্তির নাম দিয়ে জমি তল্লাশি করে কোথাও কোন জায়গা আছে কিনা সেটা জানার উপায় জানব। আপনার পূর্ব পুরুষের নাম দিয়ে জমির মালিকানা যাচাই করার মাধ্যমে আপনার বাবা-দাদার নামে কোথাও কোনো সম্পত্তি আছে কিনা সেটা জানার জন্য কিন্তু এখন আর ভূমি রেজিস্ট্রি অফিসে যেতে হবে না। অনলাইনে জমি তল্লাশি করার মাধ্যমে খুব সহজেই জমির মালিকানা যাচাই করতে পারেন। কিভাবে নাম দিয়ে জমির মালিকানা যাচাই করবেন সেই প্রক্রিয়াটাই আজকে জানব। মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় একটু বলে রাখি। কোনো ব্যক্তির নামে কোথাও কোন সম্পদ আছে কিনা সেটা আগে মোবাইলের মাধ্যমে দেখা যেত, কিন্তু বর্তমানে মোবাইল থেকে যাচাই করা যাচ্ছে না। তাই আজকে আমরা কম্পিউটারের সাহয্যে জানব আমাদের বাবা দাদার নামে কতটুকু জমি আছে। 


অনলাইনে জমি তল্লাশি করতে যা যা লাগবেঃ

  • একটি ডেক্সটপ কম্পিউটার বা ল্যাপটপ।
  • খতিয়ানটি প্রিন্ট করতে চাইলে প্রিন্টার থাকতে হবে।
  • যার জমি খুজঁবেন তার নাম ঠিকানা।
  • আপনার বা যার জমি খুজঁবেন তার জাতীয় পরিচয় পত্র ও একটি ফোন নাম্বার।
  • ফি বাবদ বিকাশ, নগদ, রকেট, উপায় বা ইপে একাউন্টে ১০০ টাকা থাকতে হবে।
  • দাগ নাম্বার দিয়ে জমি খুজঁতে চাইলে জমির দাগ নাম্বার লাগবে।

আপনার বাবা-দাদার নামে কোথাও কোনো সম্পত্তি আছে কিনা সেটা জানার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন।

ধাপ -১ঃ ওয়েব সাইটে প্রবেশ ও খতিয়ানের ধরন নির্ধারণ

শুরুতেই আপনার কম্পিউটারের ক্রোম ব্রাউজারটি ওপেন করুর এবং সার্চ বারে টাইপ করুন eporcha.gov.bd অথবা এখানে চাপুন। eporcha.gov.bd এই সাইটটিতে প্রবেশ করার পর যে হোম পেইজটি দেখতে পাচ্ছেন তাতে একটু নিচের দিকে কিছু অপশন দেওয়া রয়েছে তার মধ্যে “নামজারি খতিয়ান” নামক একটি অপশন রয়েছে।

বাবা দাদার নামে কোথায় কতটুকু জমি আছে জানার উপায়

সেই “নামজারি খতিয়ান” অপশনটা সিলেক্ট করুন। 


ধাপ -২ঃ আবেদনকারীর তথ্য প্রদান

নামজারি খতিয়ান অপশনটা সিলেক্ট করার পর আপনাকে যাথাক্রমে যেই ব্যক্তির সম্পত্তি যাচাই করতে চাচ্ছেন তার বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরন  মৌজা সিলেক্ট করতে হবে। 

বাবা দাদার নামে কোথায় কতটুকু জমি আছে জানার উপায়

বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরন ও মৌজা সঠিকভাবে প্রদান করার পর খতিয়ান এর তালিকা” ঘরে দেখবেন অনেকগুলো নাম দেখাচ্ছে। এবার দেখুন সেই নামগুলোর মধ্যে আপনার কাঙ্কিত ব্যক্তির নাম দেখাচ্ছে কিনা। দেখালে তার ঠিক বামপাশেই দেখবেন খতিয়ান নাম্বার দেখাচ্ছে। এবার নামটির উপর ডাবল ক্লিক করুন।

বাবা দাদার নামে কোথায় কতটুকু জমি আছে জানার উপায়

ধাপ -৩ঃ অধিকতর অনুসন্ধান

কিন্তু যদি আপনার কাঙ্কিত ব্যক্তির নাম না দেখায়, তাহলে দাগ নাম্বার প্রদান করে অথবা ঔ ব্যক্তির নাম প্রদান করার মাধ্যমেও ঔ ব্যক্তির নামে কোন সম্পদ আছে কিনা তা দেখতে পারবেন। এর জন্য “অধিকতর অনুসন্ধান” বাটনে চাপ দিন। 

বাবা দাদার নামে কোথায় কতটুকু জমি আছে জানার উপায়

চাপ দেওয়ার পর নিচের ছবির ছবির মত একটি পেইজ দেখতে পাবেন। 

বাবা দাদার নামে কোথায় কতটুকু জমি আছে জানার উপায়

ধাপ -৪ঃ দাগ নাম্বার বা মালিকের নাম প্রদান

এবার দাগ নাম্বার দিয়ে খোজঁতে চাইলে দাগ নং ঘরে দাগ নাম্বার দিন। আর যদি ব্যক্তির নাম দিয়ে খুজতে চান তাহলে মালিকের নাম ঘরে যার জমি খুজতে চান তার নাম প্রদান করুন। যেহেতু আমরা আমাদের পূর্ব পুরুষের এমন একটি সম্পত্তির খোজ করছি যেটার সম্পর্কে কোন তথ্যই আমাদের কাছে নেই। তাই দাগ নাম্বার জানারতো কথা না। তাই আমরা নাম দিয়ে জমি তল্লাশি করব। উদাহারণ সরূপ আমি গোলাপ মিয়া নামটি দিয়ে খুঁজে দেখছি।গোলাপ মিয়া লিখার পর এবার কাজ হলো খুজুন বাটনে ক্লিক করা। আপনারাও যার নাম দিয়ে খুজবেন, তার নামটি প্রদান করার পর খুজুন বাটনে চাপ দিন। 

বাবা দাদার নামে কোথায় কতটুকু জমি আছে জানার উপায়

চাপ দিলে পরবর্তি পৃষ্টায় আপনার কাঙ্কিত ব্যক্তির নাম ও দাগ নাম্বার দেখাবে। এবার আপনি যার নাম প্রদান করেছিলেন তার নামের উপর ডাবল ক্লিক করুন। 

বাবা দাদার নামে কোথায় কতটুকু জমি আছে জানার উপায়

ডাবল ক্লিক করার পর নিচের ১ ও ২নং ছবির মত একটি পেইজ ওপেন হবে, তাতে ঔ ব্যক্তির নামে যে জমি আছে তার দাগ নাম্বার সমূহ ও জমির পরিমান দেখাবে। ৩নং ছবির মত প্রতিটা খতিয়ানের নিচে “বিস্তারিত” নামে একটি করে বাটন ও “খতিয়ান আবেদন” নামে একটি বাটন থাকবে। আপনি যদি খতিয়ানটি দেখতে চান তাহলে বিস্তারিত বাটনে ক্লিক করুন।

অনলাইনে জমি তল্লাশি | Eporcha.gov.bd

ধাপ -৫ঃ খতিয়ান আবেদন ফর্ম পূরণ

ক্লিক করার পর নিচের ১নং ছবির মত একটি পেইজ দেখাবে। এখন আপনি যদি খতিয়ানটি ডাউনলোড করতে চান তাহলে খতিয়ান আবেদন বাটনে ক্লিক করুন। 

অনলাইনে জমি তল্লাশি | Eporcha.gov.bd

ক্লিক করার পর নিচের ছবিতে প্রদর্শিত ফর্মের মত “খতিয়ান আবেদন ফর্ম” নামক একটি ফর্ম দেখাবে। 

অনলাইনে জমি তল্লাশি | Eporcha.gov.bd

সেই ফর্মে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার, জন্ম তারিখ ও মোবাইল নাম্বার প্রদান করুন। প্রদান করার পর যাচাই করুন বাটনে চাপ দিন। 

অনলাইনে জমি তল্লাশি | Eporcha.gov.bd

যাচাই করুন বাটনে চাপ দেওয়ার পর আপনার নাম ঠিকানা সহ জাতীয় পরিচয় পত্রের যাবতীয় তথ্য দেখাবে। আপনার নাম ঠিকানার ঠিক নিচেই “অনলাইন কপি” ও “সার্টিফাইড কপি” নামে দুইটি অপশন দেখতে পাবেন।

অনলাইনে জমি তল্লাশি | Eporcha.gov.bd

অনলাইন কপি বাটনে চাপ দিলে খতিয়ানটি ইন্সট্যান্ট পাবেন আর সার্টিফাইড কপি বাটনে চাপ দিলে ৭ দিন সময় লাগবে। আপনার যেটি প্রয়োজন সেটি সিলেক্ট করুন।


ধাপ -৬ঃ ফি পরিশোধ

অনলাইন কপি টা সিলেক্ট করার পর পরিশোধের মাধ্যম দেখাবে যার মাধ্যমে ১০০ টাকা ফি প্রদান করতে হবে। ফি প্রদানের জন্য আপনি নিম্নে প্রদত্ত পাচঁটি পেমেন্ট মাধ্যমের যেকোন একটি সিলেক্ট করতে পারেন। 

অনলাইনে জমি তল্লাশি | Eporcha.gov.bd

ধরে নিচ্ছি আপনি উপায় সিলেক্ট করলেন। উপায় সিলেক্ট করার পরে নিচে দুইটা সংখ্যার দেখাবে। সংখ্যা দুইটি যোগ বা বিয়োগ করে ফলাফলটি ফলাফলের ঘরে বসাবেন। বসানোর পর “পরবর্তী ধাপ ফি পরিশোধ” বাটনে ক্লিক করুন। 

অনলাইনে জমি তল্লাশি | Eporcha.gov.bd

এখন আপনাকে নিচের ছবির মত পেইজে নিয়ে যাওয়া হবে। এবার প্রথমে আপনার মোবাইল ব্যাংকিং এর অ্যাকাউন্ট নাম্বারটি প্রদান করতে হবে। নাম্বার প্রদান করার পর কনফার্ম বাটনে চাপ দিন। এখন আপনার প্রদত্ত নাম্বারে একটা ওটিপি কোড পাঠানো হবে। কোডটি এখানে বসিয়ে দিন ও কনফার্ম বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার পিন নাম্বার চাইবে, পিন নাম্বারটি প্রদান করে পেমেন্ট কনফার্ম করুন। কনফার্ম করলে প্রসেসিং হবে।

অনলাইনে জমি তল্লাশি | Eporcha.gov.bd

প্রসেসিং শেষে আপনার কাঙ্কিত খতিয়ান কপি টি আপনার সামনে চলে আসবে। 

অনলাইনে জমি তল্লাশি | Eporcha.gov.bd

ধাপ -৭ঃ খতিয়ান ডাউনলোড বা প্রিন্ট

এবার আপনি চাইলে এই খতিয়ান কপিটি ‍খুব সহজেই ডাউনলোড বা প্রিন্ট করে নিতে পারেন। প্রিন্ট করার জন্য নিচের ১নং ছবির মত উপরে ডান কোনায় থাকা একটি প্রিন্টার আইকন দেখতে পাবেন তাতে ক্লিক করুন। প্রিন্ট হয়ে যাবে। ডাউনলোড করার জন্য নিচের ২নং ছবির মত উপরে ডান কোনায় থাকা ডাউনলোড বাটনে চাপ দিন। এবার নিচের ৩নং ছবির মত নিচের একটি Save বাটন দেখাবে, তাতে ক্লিক করে ফাইলটি আপনার পছন্দ মত ফোল্ডারে সেভ করে নিন। 

অনলাইনে জমি তল্লাশি | Eporcha.gov.bd

ডাউনলোড করার পর কোন দাগে কত শতাংশ জমি রয়েছে, জমির শ্রেণী কি তা সহ ইত্যাদি ডিটেইলস দেখে নিতে পারবেন। এছাড়াও খতিয়ান টি যে কোন সময় যে কোন দোকান থেকে প্রিন্ট আউটও করে নিতে পারবেন। 

এভাবেই নাম বা দাগ নাম্বার দিয়ে জমির মালিকানা যাচাই করার মাধ্যমে খুব সহজে জানতে পারবেন আপনার বাবা-দাদার নামে কতটুকু জমি আছে।

বিঃদ্রঃ এই ওয়েব সাইটটিতে এখনো সব তথ্য পুর্ণাঙ্গভাবে আপলোড করা হয়নি তাই সব তথ্য পাওয়া নাও যেতে পারে। তাই আপনার কাঙ্কিত তথ্যটি না পেলে ভয়ের কোন কারণ নেই। হয়তো আপনার কাঙ্কিত তথ্যটি এখনো সার্ভারে আপলোড করা হয়নি। আপলোড হওয়ার পর অবশ্যই তা খুজে পাবেন। 

সম্মানিত পাঠক এই ছিল আমাদের আজকের আয়োজন। আসা করি বুঝতে পেরেছেন, কিভাবে শুধু নাম দিয়ে জমির মালিকানা যাচাই বা শুধু দাগ নাম্বার দিয়ে জমির মালিকানা যাচাই করবেন। অনলাইনে জমি তল্লাশি করে জানবেন জমি কার নামে আছে এবং আপনার বাবা দাদার নামে কোথাও কোন সম্পদ আছে কিনা তা কিভাবে বের করবেন।সময় নিয়ে আর্টিক্যালটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর্টিক্যালটি পড়ে উপকৃত হলে আপনার পরিচিতদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। “আল্লাহ হাফেজ”


আরো পড়ুনঃ                    

নবীনতর পূর্বতন

Post top ads

Ads Section