WhatsApp Chat lock ফিচার ব্যবহারের নিয়ম
আমরা অনেকেই এখন যোগাযোগের জন্য হোয়াট্স অ্যাপ ব্যবহার করি। কারণ হোয়াট্স অ্যাপ অন্যান্য সোস্যাল মিডিয়ার তুলনায় ব্যবহারে সহজ ও নিরাপদ। কিন্তু আমরা যাদের সাথে চ্যাট করি তার মধ্যে এমন কেউ থাকতে পারে যার চ্যাট হিস্ট্রি আমরা সবাইকে দেখাতে চাই না। ব্যবসায়ীক কোন পার্টনার বা আপনার প্রিয়জন, যার সাথে হওয়া চ্যাট গোপন রাখার প্রয়োজন হয়। তাই আমরা চাই যে এই চ্যাট যেন কেউ আমাদের মোবাইল হাতে নেওয়ার পরও দেখতে না পায়। তাই আজকে আমরা হোয়াট্স অ্যাপের দারুন একটি আপডেট সম্পর্কে জানব যার সাহায্যে চ্যাট গোপন করা যায়। এই আপডেটের ফলে আপনি যার সাথে খুশি যত খুশি চ্যাট করতে পারবেন কিন্তু আপনাদের এই চ্যাট কেউ দেখতে পাবে না।
হোয়াট্স অ্যাপের চ্যাট গোপন বা লক করার জন্য যা যা লাগবেঃ
- একটি মোবাইল ফোন।
- হোয়াট্স অ্যাপ একাউন্ট।
হোয়াট্স অ্যাপ চ্যাট গোপন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
ধাপ -১ঃ হোয়াট্স অ্যাপ একাউন্টে প্রবেশ
এই সেটিংটি চালু করার জন্য প্রথমেই আপনার হোয়াট্স অ্যাপটি ওপেন করুন। ওপেন করার পর যার সাথে হওয়া চ্যাট গোপন করতে চান তার প্রোফাইলে প্রবেশ করুন।
আইফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে নিয়ম
আপনি যদি আই ফোন ব্যবহারকারী হন তাহলে যার সাথে হওয়া চ্যাট গোপন করতে চান তার প্রোফাইলে প্রবেশ করুন। এবার সবার উপরে থাকা ঔ ব্যক্তির নামের উপর ক্লিক করুন।ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করুন। স্ক্রল করলে Chat Lock নামক একটি অপশন দেখতে পাবেন। অপশনটি বর্তমানে Off রয়েছে। অপশনটির উপর ক্লিক করুন।
ক্লিক করার পর আপনার সামনে Lock this chat with Face ID নামক একটি অপশন দেখাবে। অপশনটিতে ক্লিক করুন।
ক্লিক করার পর অপনার চেহারা স্ক্যান করতে বলবে। ফেইস স্ক্যান করার জন্য মোবাইলটি আপনার চেহারার সামনে ধরুন বা আপনি মোবাইলের দিকে তাকালেই হবে। চেহারা স্ক্যান হয়ে যাবে এবং অপশনটি On হয়ে যাবে।
এবার ব্যাক দিয়ে প্রোফাইলটি থেকে বের হয়ে আসুন। দেখবেন অন্যান্য প্রোফাইলের মত, এখন যেই প্রোফাইলটা লক করলেন সেটি আর দেখাচ্ছে না। তার মানে প্রোফাইলটি লক হয়েছে এবং কেউ এখন আর প্রোফাইলটি খুজে পাজে পাবে না।
এন্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে নিয়ম
আপনি যদি এন্ড্রয়েড ব্যবহারকারী হন তাহলে যার সাথে হওয়া চ্যাট গোপন করতে চান তার প্রোফাইলে প্রবেশ করুন। এবার সবার উপরে থাকা ঔ ব্যক্তির নামের উপর ক্লিক করুন।
ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করুন। স্ক্রল করলে Chat Lock নামক একটি অপশন দেখতে পাবেন। অপশনটি বর্তমানে Off রয়েছে। অপশনটির উপর ক্লিক করুন।
ক্লিক করার পর নিচের ছবির মত একটি পপ্আপ দেখাবে, নিচে Continue নামক একটি অপশন দেখাবে, তাতে ক্লিক করুন।
ক্লিক করলে নিচের ছবির মত Confirm face or fingerprint to lock নামক একটি অপশন দেখাবে। অর্থাৎ চেহারা বা আঙ্গুলের ছাপ স্ক্যান করার মাধ্যমে প্রোফাইলটি লক করতে বলা হচ্ছে।
যদিও face অপশনের কথা বলা হচ্ছে কিন্তু চেহারা স্ক্যান করার অপশনটি হয়তো নাও আসতে পারে। কারন যারা মোবাইল ফেইস স্ক্যানের মাধ্যমে লক করেছেন তাদের ক্ষেত্রে ফেইস স্ক্যানের অপশনটি আসবে। আর যারা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে মোবাইল লক করেছেন তাদের ক্ষেত্রে ফিঙ্গার প্রিন্ট অপশনটি ও যারা পিন নাম্বারের মাধ্যমে ফোন লক করেছেন তাদের ক্ষেত্রে পিন অপশন আসবে। তাই আপনার সামনে যে অপশনটি আসে সেই অপশনটির সাহায্যে প্রোফাইলটি লক করুন। ফিঙ্গার প্রিন্ট অপশন আসলে, ফিঙ্গার প্রিন্ট করার জন্য আপনার যে আঙ্গুলটি দিয়ে মোবাইল লক করেন, সেই আঙ্গুলটি স্ক্যানারের উপর রাখুন। আঙ্গুল রাখতেই দেখবেন অপশনটি চালু হয়ে গেছে। ফেইস স্ক্যান অপশন আসলে, মোবাইল চেহারার সামনে ধরুন। চেহারা স্ক্যান হয়ে যাবে এবং অপশনটি চালু হয়ে যাবে। পিন নাম্বার প্রদানের অপশন আসলে, একটি পিন নাম্বার দিয়ে অপশনটি চালু করুন।
এবার ব্যাক দিয়ে প্রোফাইলটি থেকে বের হয়ে আসুন। দেখবেন অন্যান্য প্রোফাইলের মত, এখন যেই প্রোফাইলটা লক করলেন সেটি আর দেখাচ্ছে না। তার মানে প্রোফাইলটি লক হয়েছে এবং কেউ এখন আর প্রোফাইলটি খুজে পাজে পাবে না।
আপনি কিভাবে লক করা প্রোফাইলটি খুজেঁ পাবেন?
এখন প্রশ্ন হচ্ছে আপনিও কি প্রোফাইলটি খুজে পাবেন না? অবশ্যই পাবেন। প্রোফাইলটি খুজেঁ পাওয়ার জন্য অন্যান্য প্রোফাইলগুলো যেখানে দেখাচ্ছে তার একদম উপরে দেখুন Locked chats নামক একটি অপশন দেখাচ্ছে। অপশনটিতে ক্লিক করুন।
এবার যত খুশি চ্যাট করুন।
আনলক করার নিয়ম
Locked বা লক করা প্রোফাইলে প্রবেশ করুন। প্রোফাইল নামের উপর ক্লিক করুন। নিচের দিকে স্ক্রল করুন। Chat Lock অপশন পাবেন। অপশনটি বর্তমানে চালু রয়েছে তাই নিচের ছবির মত সবুজ দেখাচ্ছে। নিচের ছবির তির চিহ্নটি যে সবুজ বাটনকে নির্দেশ করছে সেই বাটনের উপর ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন যেই উপায়ে প্রোফাইলটি লক করেছিলেন সেই উপায়ে আনলক করতে বলবে। অর্থাৎ আপনি যদি ফেইস স্ক্যানের মাধ্যমে লক করে থাকেন তাহলে আনলক করার জন্যও ফেইস স্ক্যান করতে বলবে। ফিঙ্গার প্রিন্ট দিয়ে লক করলে আনলক করার জন্যও ফিঙ্গার প্রিন্ট করতে বলবে। পিন দিয়ে লক করলে আনলক করার জন্যও পিন নাম্বার খুজঁবে। যে উপায়ে লক করেছিলেন সেই উপায়ে আনলক করে নিন।
এভাবে আপনারা খুব সহজেই আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনার অতি ব্যক্তিগত হোয়াট্স অ্যাপ চ্যাট লক করে রাখতে পারবেন।
সম্মানিত পাঠক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সহজেই আপনার অতি ব্যক্তিগত হোয়াট্স অ্যাপ চ্যাট লক করবেন। সময় নিয়ে আর্টিক্যালটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর্টিক্যালটি পড়ে উপকৃত হলে আপনার পরিচিতদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। “আল্লাহ হাফেজ”

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)