নগদ একাউন্টের পিন নাম্বার ভুলে গেলে করণীয় | Nagad Account Pin Reset

নগদ একাউন্টের পিন ভুলে গেছেন? রিসেট করুন নিমিষেই!

নগদ একাউন্টের পিন নাম্বার ভুলে গেলে করণীয়  Nagad Account Pin Reset


সম্মানিত পাঠক আস্সালামুআলাইকুম।
আপনি যদি আপনার নগদ একাউন্টের পিন নাম্বার ভুলে গিয়ে থাকেন তাহলে কিভাবে সেই পিন নাম্বারটা খুব সহজেই উদ্ধার করতে পারবেন আজকের আর্টিক্যালে সেই প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করব। 

নগদ একাউন্টের পিন নাম্বার পুনঃরুদ্ধার করতে যা যা লাগবে

  • একটি মোবাইল ফোন।
  • শেষ ৯০ দিনে সর্বশেষ কত টাকা লেনদেন করেছিলেন তার পরিমান ও ধরণ।
  • যে জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে নগদ একাউন্টটি খুলেছিলেন সেটির নাম্বার।
  • জাতীয় পরিচয় পত্র অনুযায়ী জন্ম তারিখ।

নগদ একাউন্টের পিন নাম্বার উদ্ধার করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ

ধাপ -১ঃ পিন রিসেট অপশনে প্রবেশ 

প্রথমে আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে *167# ডায়াল করুন। 


ডায়াল করার পর আপনার সামনে নিচের ছবির মত একটি ইন্টারপেজ চলে আসবে। এই পেইজ থেকে PIN Reset নামক ৮ নাম্বার অপশনটি সিলেক্ট করার জন্য যে খালি ঘরটি দেখতে পাচ্ছেন তাতে একটি ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন কি বোর্ড ওপেন হবে সেখান থেকে ৮ চাপুন। এবার Send বাটনে ক্লিক করুন। 


ধাপ -২ঃ Forget Pin অপশন সিলেক্ট

ক্লিক করার পর নিচের ছবির মত একটি ইন্টারপেজ ওপেন হবে। তাতে দুইটি অপশন দেওয়া থাকবে। ১ নাম্বারে থাকবে Forget Pin. যেহেতু আপনি আপনার পিন নাম্বারটি ভুলে গিয়েছেন তাই ১ নাম্বার অপশনটি সিলেক্ট করতে হবে। ১ নাম্বার অপশনটি সিলেক্ট করার জন্য আবার খালি ঘরে ক্লিক করুন। কি বোর্ড ওপেন হবে। ১ চাপুন এবং Send বাটনে ক্লিক করুন। 


ধাপ -৩ঃ  জাতীয় পরিচয় পত্রের নাম্বার প্রদান

এবার যে ইন্টারপেইজটি আপনার সামনে দেখতে পাচ্ছেন তাতে যে জাতীয় পরিচয় পত্রটি দিয়ে নগদ একাউন্টটি খুলেছিলেন সেই জাতীয় পরিচয় পত্রের নাম্বারটি দিতে বলা হচ্ছে। আপনার সেই NID বা জাতীয় পরিচয় পত্রের নাম্বারটি দিন ও Send বাটনে ক্লিক করুন। 


ধাপ -৪ঃ জাতীয় পরিচয় পত্র অনুযায়ী জন্ম তারিখ প্রদান

এই ধাপে NID বা জাতীয় পরিচয় পত্র অনুযায়ী আপনার জন্ম তারিখটি (জন্ম সাল) দিতে বলা হচ্ছে। আপনার বা যার নগদ একাউন্টের পিন উদ্ধার করছেন তার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তার জন্ম তারিখটি প্রদান করুন ও Send বাটনে ক্লিক করুন।


ধাপ -৫ঃ গত ৯০ দিনে কোন লেনদেন হয়েছে কিনা

এই ধাপে আপনাকে জিজ্ঞেস করা হবে গত ৯০ দিনের মধ্যে আপনার এই নগদ একাউন্টটি দিয়ে কোন লেনদেন করেছেন কিনা। যদি লেনদেন করে থাকেন তাহলে অপশন 1. Yes সিলেক্ট করুন। অপশন 1. Yes সিলেক্ট করার জন্য খালিঘরে ক্লিক করুন। Key board ওপেন হবে। 1 টাইপ করুন ও Send বাটনে ক্লিক করুন।


ধাপ -৬ঃ শেষ লেনদেনের ধরণ

এই ধাপে আপনাকে বলতে হবে গত ৯০ দিন বা ৩ মাসের মধ্যে শেষ যে লেনদেনটি করেছেন সেটি কি ধরনের। Send money হলে অপশন 1 সিলেক্ট করতে হবে। Cash Out হলে অপশন 2 সিলেক্ট করতে হবে। Mobile Recharge হলে অপশন 3 সিলেক্ট করতে হবে। Payment হলে অপশন 4 সিলেক্ট করতে হবে। Bill Pay হলে অপশন 5 সিলেক্ট করতে হবে। আপনি শেষ যে লেনদেনটি করেছিলেন সে অনুযায়ী নাম্বার সিলেক্ট করুন। নাম্বার সিলেক্ট করার জন্য খালিঘরে ক্লিক করুন, Key board ওপেন হবে। আপনার লেনদেনটি যে নাম্বারের আওতায় পড়ে সে নাম্বারটি টাইপ করুন ও Send বাটনে ক্লিক করুনআমি শেষ ৯০ দিনে মোবাইল রিচার্জ করেছিলাম তাই অপশন ৩ সিলেক্ট করছি।


ধাপ -৭ঃ শেষ লেনদেনের পরিমান

এই ধাপে আপনি গত ৯০ দিনের মধ্যে সর্বশেষ যে লেনদেনটি করেছিলেন তার পরিমান বলতে হবে। অর্থাৎ কত টাকা লেনদেন করেছিলেন তা বলতে হবে। টাকার পরিমান লেখার জন্য খালিঘরে ক্লিক করুন। Key board ওপেন হবে। টাকার পরিমান টাইপ করুন ও Send বাটনে ক্লিক করুন। আমার শেষ লেনদেনের পরিমাণ ৫০ টাকা, তাই 50 টাইপ করলাম।


ধাপ -৮ঃ মেসেজ গ্রহণ

এই ধাপে আপনার ফোনে একটি মেসেজ পাঠানো হবে। মেসেজটি ওপেন করুন। দেখবেন নগদ থেকে বলা হচ্ছে Your Pin Reset request is successful. Please dial *167# to set new 4 digit PIN. অর্থাৎ আপনার পিন রিসেট রিকোয়েস্টটি সফল হয়েছে এবং আপনাকে একটি নতুন পিন সেটআপ করতে বলা হচ্ছে।


ধাপ -৯ঃ নতুন পিন সেটআপ

নতুন পিন সেট করার জন্য আপনার মোবাইল থেকে আবার *167# ডায়াল করুন। ডায়াল করার পর আপনার সামনে নিচের ছবির মত একটি পেইজ ওপেন হবে। খালিঘরে ক্লিক করুন। Key board ওপেন হবে। চার সংখ্যার একটি পিন নাম্বার টাইপ করুন ও Send বাটনে ক্লিক করুন।


ধাপ -১০ঃ কনফার্ম পিন

এবার কনফরমেশনের জন্য পিন নাম্বারটি আবার দিতে বলা হবে। আগের পিন নাম্বারটি আবার দিন। Send বাটনে ক্লিক করুন। 


কাজ শেষ। আপনার পিন নাম্বারটি সফলভাবে রিসেট হয়েছে। এখন আপনি চাইলে আপনার এই নগদ একাউন্ট থেকে লেনদেন করতে পারবেন। পিন নাম্বার হিসেবে এখন যে পিন নাম্বারটি সেটআপ করলেন সেটি ব্যবহার করবেন। 
নতুন পিন নাম্বারটি সঠিকভাবে সেট হলো কিনা তা দেখার জন্য আপনি চাইলে নগদ অ্যাপের মাধ্যমে এই একাউন্টে লগইন করে দেখতে পারেন। এর জন্য আপনার নগদ অ্যাপটি ওপেন করুন। নগদ ফোন নাম্বারটি দিয়ে লগইন বাটনে ক্লিক করুন।

পরবর্তী ধাপে পিন নাম্বার দিতে বলবে। একটু আগে সেট করা পিন নাম্বারটি দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করুন।


এবার আপনার ফোনে একটি ওটিপি কোড আসবে যেটি খালিঘরে অটোমেটিক বসে যাবে। একাউন্টটি যাচাই হয়ে যাবে। এরপর পরবর্তী বাটনে ক্লিক করুন। আপনার নগদ একাউন্টের হোম পেইজ ওপেন হয়ে যাবে। এখন আপনার নগদ একাউন্টটি লেনদেনের জন্য প্রস্তুত। 


এভাবে আপনারা খুব সহজেই আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনার পিন নাম্বার ভুলে যাওয়া নগদ একাউন্টটি পুনঃরুদ্ধার করতে পারবেন বা আপনার নগদ একাউন্টের পিন রিসেট করে নিতে পারবেন।

সম্মানিত পাঠক এই ছিল আমাদের আজকের আয়োজন। আসা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সহজেই আপনার পিন নাম্বার ভুলে যাওয়া নগদ একাউন্টটি পুনঃরুদ্ধার করবেন। সময় নিয়ে আর্টিক্যালটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর্টিক্যালটি পড়ে উপকৃত হলে আপনার পরিচিতদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। “আল্লাহ হাফেজ”

আরো পড়ুনঃ


নবীনতর পূর্বতন

Post top ads

Ads Section