জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার নিয়ম
আসসালামুআলাইকুম আসা করছি ভাল আছেন। আজকের এই আর্টিক্যালে জন্ম নিবন্ধন সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা ও তার যথাযত সমাধান সম্পর্কে জানব। সমস্যাটি হলো আমাদের সবার জন্ম নিবন্ধনে ইংরেজি ইনফর্মেশন থাকে না। কিন্তু সরকারি যে কোন কাজে আপনি যদি আপনার জন্ম নিবন্ধনটি জমা দেন, আর সেটাতে যদি ইংরেজি ইনফর্মেশন না থাকে তাহলে সেটা অনেক সময় রিজেক্ট হয়ে যায়। তাই আজকের এই আর্টিক্যালে আমরা জানব কিভাবে আপনার বাংলা জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেটটি ইংরেজিতে কনভার্ট করবেন।
জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করতে যা যা লাগবে
- আপনার ইংরেজি তথ্য যুক্ত কোন ডকুমেন্ট। যেমন- মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা ভোটার আইডি কার্ড।
- অথবা এমন কোন ডকুমেন্ট যাতে আপনার ইংরেজি তথ্য রয়েছে।
- আবেদন ফি। ফি’র পরিমান নিবন্ধকের কার্যালয়ে গিয়ে জানতে পারবেন।
মনে রাখবেন
আবেদন প্রক্রিয়া শুরু করার পূর্বে কিছু বিষয় মনে রাখা জরুরী। বিষয়গুলো হলোঃ
- যে সব তথ্য বাংলায় দিতে বলবে তা বাংলায় দিবেন এবং যে সব তথ্য ইংরেজিতে দিতে বলবে তা ইংরেজিতে দিবেন।
- যে সব তথ্যের নামের পাশে স্টার চিহ্ন দেওয়া থাকবে তা পূরণ করা আবশ্যক। অর্থাৎ তথ্যগুলো অবশ্যই প্রদান করতে হবে। স্টার চিহ্ন ছাড়া গুলো অপশনাল অর্থাৎ না দিলেও চলবে।
- তথ্য প্রদানের ক্ষেত্রে বানান শুদ্ধভাবে লিখবেন।
- আপনার জন্ম নিবন্ধনটি কেবল ৭ বার সংশোধন করতে পারবেন। তাই তথ্য প্রদানের সময় বানান ভুল করা থেকে বিরত থাকুন।
- প্রমানপত্র হিসেবে আপনার যে ডকুমেন্টটি আপলোড করবেন তাতে যে জন্ম তারিখটি দেওয়া থাকবে তা যেন আপনার জন্ম নিবন্ধনে থাকা জন্ম তারিখের সাথে মিল থাকে।
আপনার বাংলা জন্ম নিবন্ধনটি ইংরেজিতে কনভার্ট করার আবেদন করার জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
ধাপ- ১ঃ জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েব সাইটে প্রবেশ
শুরুতেই আপনার কম্পিউটার বা মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। ওপেন করার পর সার্চ বারে লিখুন bdris.gov.bd। অথবা এখানে চাপুন। চাপ দিলে নিচের ছবির মত একটি পেইজে নিয়ে যাওয়া হবে।
ধাপ- ২ঃ জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
যে পেইজে বর্তমানে রয়েছেন তার উপরে দেখুন জন্ম নিবন্ধন নামে একটি অপশন রয়েছে। আপনি যদি মোবাইল থেকে আবেদনটি করে থাকেন তাহলে জন্ম নিবন্ধন অপশনটিতে ক্লিক করুন। আর যদি কম্পিউটার থেকে আবেদনটি করে থাকেন তাহলে জন্ম নিবন্ধন অপশনটির উপর মাউস পয়েন্টারটি নিয়ে যান। নিয়ে গেলেই দেখবেন নিচের ছবির মত কিছু অপশন দেখাচ্ছে। অপশন গুলোর মধ্য থেকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন নামক অপশনটিতে ক্লিক করুন।
ক্লিক করলে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন নামক নিচের ছবির মত একটি পেইজে নিয়ে যাওয়া হবে। এবার একটু নিচে আসুন, দেখবেন জন্ম নিবন্ধন নাম্বার নামে একটি ঘর রয়েছে। সে ঘরে আপনার যে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বারটা রয়েছে সেটা বসিয়ে দিন। এর নিচেই দেখুন জন্ম তারিখ নামক একটি ঘর রয়েছে। সে ঘরে আপনার জন্ম তারিখ প্রদান করুন। এর নিচে রয়েছে ক্যাপচা ঘর। ক্যাপচায় সংখ্যা ও অক্ষরগুলো যে ভাবে দেওয়া থাকবে হুবহু সেভাবে নিচের ঘরে বসিয়ে দিন। ছোট হাতের অক্ষর থাকলে ছোট হাতের অক্ষর লিখুন, বড় হাতের অক্ষর থাকলে বড় হাতের অক্ষর লিখুন, সংখ্যা থাকলে সংখ্যা দিন। ক্যাপচা পুরণ করার পর নিচে থাকা অনুসন্ধান বাটনে ক্লিক করুন।
ক্লিক করলেই দেখবেন নিচে আপনার তথ্য দেখাবে। এরপর নির্বাচন করুন নামক নিল বাটনটিতে ক্লিক করুন।
ক্লিক করলে একটি পপআপ ওপেন হবে। পপআপটিতে লিখা থাকবে আপনি কি নিশ্চিত? এর নিচে কনফার্ম ও বাতিল নামক দুটি অপশন থাকবে। অপশন গুলো থেকে কনফার্ম বাটনে চাপ দিন। চাপ দেওয়ার পর আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে।
ধাপ -৩ঃ নিবন্ধন কার্যালয়ের ঠিকানা
এই ধাপে আপনার সামনে নিচের ছবির মত একটি পেইজ ওপেন হবে। এই পৃষ্টায় আপনার নিবন্ধন কার্যালয়ের ঠিকানা প্রদান করতে হবে। প্রথমেই দেশ সিলেক্ট করুন। এরপর যথাক্রমে বিভাগ, জেলা, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট/উপজেলা সিলেক্ট করুন। এবার আপনার পৌরসভা বা ইউনিয়ন ও নিবন্ধন অফিস সিলেক্ট করুন। সব তথ্য সিলেক্ট করা হয়ে গেলে নিচে থাকা পরবর্তী বাটনে ক্লিক করুন।
ধাপ -৪ঃ জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন
এই ধাপে আপনাকে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন নামক নিচের ছবির মত একটি পেইজে নিয়ে যাওয়া হবে। এই পেইজে আপনার ইংরেজি তথ্য যুক্ত করতে হবে। যেহেতু আপনার বাংলা তথ্যে কোন ভুল নেই। তাই প্রথমেই বিষয় এর পাশে থাকা খালি ঘরে চাপ দিন। অনেক গুলো অপশন আসবে, তার মধ্য থেকে নাম ইংরেজিতে অপশনটি সিলেক্ট করুন। তার পাশে “চাহিত সংশোধিত তথ্য” নামক একটি ঘর আছে তাতে আবেদনকারীর নাম অর্থাৎ আপনার নাম ইংরেজিতে লিখুন। বানান সঠিক রাখবেন। এরপর সংশোধনের কারণ ঘরে চাপ দিয়ে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল অপশনটি সিলেক্ট করুন।
এবার “+ আরো তথ্য সংযোজন করুন” নামক সবুজ বাটনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর আরো একটি বিষয় ঘর আসবে সেই ঘরে ক্লিক করে “পিতার নাম ইংরেজিতে” অপশনটি সিলেক্ট করুন। তার পাশে “চাহিত সংশোধিত তথ্য” নামক একটি ঘর আছে তাতে আবেদনকারীর পিতার নাম অর্থাৎ আপনার পিতার নাম ইংরেজিতে লিখুন। এরপর “সংশোধনের কারণ” ঘরে চাপ দিয়ে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল অপশনটি সিলেক্ট করুন।
এবার আপনি যদি চান যে আপনার মাতার নামও ইংরেজিতে পরিবর্তন করবেন সেক্ষেত্রে আবার “+ আরো তথ্য সংযোজন করুন” নামক সবুজ বাটনটিতে ক্লিক করুন। ক্লিক করে যেভাবে আপনার পিতার নাম যুক্ত করেছেন ঠিক একই ভাবে আপনার মায়ের নামটিও যুক্ত করে নিন।
আপনার যদি আর কোন তথ্য সংশোধন করার প্রয়োজন হয় তাহলে যেভাবে আপনার পিতা-মাতার নাম যুক্ত করেছেন ঠিক একই ভাবে যুক্ত করে নিন।
ধাপ -৫ঃ জন্ম স্থানের ঠিকানা
সবগুলো তথ্য যুক্ত করা হয়ে গেলে এবার “জন্মস্থানের ঠিকানা” যুক্ত করার পালা। প্রথমেই দেশ (বাংলাদেশ) সিলেক্ট করুন। এরপর “বিভাগ” ঘর থেকে আপনার বিভাগটা সিলেক্ট করুন। এবার ডাকঘর বাংলায় লিখুন। এর ডানপাশে থাকা ডাকঘর ইংরেজিতে ঘরে আপনার ডাকঘর ইংরেজিতে লিখুন। গ্রাম, পাড়া, মহল্লা ঘরে আপনার গ্রাম, পাড়া, মহল্লা বামপাশে বাংলায় ও ডানপাশে ইংরেজিতে লিখুন। বাসা ও সড়ক (নাম, নাম্বার) ঘরে আপনার বাড়ি/বাসার নাম ও সড়ক নাম্বার যদি থাকে তা বামপাশে বাংলায় ও ডানপাশে ইংরেজিতে প্রদান করুন, না থাকলে দেওয়ার দরকার নেই।
যেভাবে আপনার জন্ম স্থানের ঠিকানা যুক্ত করেছেন একই ভাবে স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানার আন্ডারে থাকা ঘর গুলো পুরণ করে নিন। মনে রাখবেন আপনার জন্ম স্থানের তথ্য ও স্থায়ী ঠিকানার তথ্য একই হতে পারবে। আর বর্তমান ঠিকানার তথ্যগুলো আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী দিবেন। অথবা আপনার স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে একই দিতে পারেন।
ধাপ -৬ঃ আবেদনকারীর তথ্য
এবার আবেদনকারীর তথ্য পূরণ করার পালা। আবেদনধীন ব্যক্তির সহিত সম্পর্কঃ এখানে পিতা, মাতা, নিজ, পিতামহ, পিতামহী, মাতামহ, মাতামহী, অভিভাবক ও অন্যান্য নামে অনেক গুলো অপশন পাবেন। এখান থেকে আবেদনটি যদি আপনি নিজে করে থাকেন তাহলে নিজ সিলেক্ট করুন। নিজ সিলেক্ট করলে আপনার নাম ঠিকানা নিচের ঘর দুটিতে দেখাবে।
আপনার আবেদনটি যদি আপনার পিতা বা মাতা করে থাকেন তাহলে পিতা বা মাতা সিলেক্ট করবে। পিতা বা মাতা সিলেক্ট করলে পিতা বা মাতার নামও অটো চলে আসবে।
কিন্তু যদি আপনার আবেদনটি আপনি, আপনার পিতা বা মাতা ভিন্ন অন্য কেউ করেন তাহলে আরো কিছু বাড়তি তথ্য প্রদান করতে হবে। ধরে নিচ্ছি আপনার আবেদনটি আপনার পিতামহ করছেন সেক্ষেত্রে পিতামহ সিলেক্ট করবেন। একটু নিচেই দেখবেন জন্ম নিবন্ধন নাম্বার নামে একটি ঘর রয়েছে তাতে আপনার পিতামহের জন্ম নিবন্ধন নাম্বারটি প্রদান করতে হবে। তার নিচে থাকবে জাতীয় পরিচয় পত্রের নাম্বার সেই ঘরে আপনার পিতামহের জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিতে হবে। এরপর রয়েছে আবেদনকারীর নাম, সে ঘরে আপনার নাম দিতে হবে। এরপর একটি ইমেইল ঠিকানা ও ফোন নাম্বার প্রদান করবেন।
ধাপ -৭ঃ প্রমানপত্র সংযোজন
এই ধাপে আপনার ইংরেজি তথ্যযুক্ত ডকুমেন্ট সংযুক্ত করতে হবে। এবার দেখুন নিচে সবুজ রঙের সংযোজন নামক একটি বাটন রয়েছে। সংযোজন বাটনের একটু উপরেই দেখুন প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ কত কিলোবাইট/কেবি তা লিখা আছে। তাই আপনার ডকুম্যান্ট বা নথিপত্রগুলো তাদের বলে দেওয়া সাইজ অনুযায়ী সেভ করে নিন।
ডকুমেন্ট আপলোড করার জন্য সংযোজন নামক যে বাটনটি দেখতে পাচ্ছেন তাতে ক্লিক করুন। ক্লিক করলে আপনার ফোনের গ্যালারী দেখাবে। এবার যে ফোল্ডারে ডকুম্যান্টস গুলো রেখেছেন সে ফোল্ডার থেকে ডকুম্যান্ট সিলেক্ট করুন। সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করুন। ওপেন বাটনে ক্লিক করার পরে নিচের ছবির মত দেখাবে।
File type ঘর থেকে আপনার ডকুম্যান্টটির ধরণ অর্থাৎ যে ডকুমেন্টটা আপলোড করলেন সেটা আসলে কি বা তার নাম কি তা সিলেক্ট করে দিন। এবার ডানপাশে থাকা নিল কালারের Start বাটনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর একটু লোড নিবে এবং আপলোড হয়ে যাবে।
ধাপ -৮ঃ পেমেন্ট এর মাধ্যম
সব ডকুম্যান্টস সঠিক ভাবে সাবমিট করার পর নিচের দিকে দেখুন পেমেন্ট এর মাধ্যম দেখাচ্ছে।
সেখানে দুটি অপশন দেওয়া রয়েছে তার মধ্য থেকে Pay in cash সিলেক্ট করুন। Pay in cash মানে হলো, ফি/টাকা আপনি যে দিন নিবন্ধকের কার্যালয়ে আপনার কাগজপত্র জমা দিতে যাবেন সেদিন সরাসরি ক্যাশ প্রদান করবেন। এবার সব তথ্য আবার চেক করে নিন। সব তথ্য ঠিক থাকলে নিচে থাকা সাবমিট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ছবির মত একটি পেইজ দেখাবে।
Success আবেদনটি সফল ভাবে সাবমিট করা হয়েছে এমন একটি মেসেজ দেখাবে। আপনার আবেদন পত্রের নাম্বার নামক লাল রঙ্গের একটি নাম্বার দেখাবে সেটি সংরক্ষণ করুন। একটু নিচে দেখুন বলা হচ্ছে আবেদন পত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী ...../...../....... তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করুন। অর্থাৎ আপনার আবেদনপত্রটি কত তারিখের মধ্যে দাখিল করতে হবে তা বলা হচ্ছে। তাদের বলে দেওয়ার তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে আপনার আবেদনটি নিবন্ধকের কার্যালয়ে দাখিল করুন।
ধাপ -৯ঃ আবেদনপত্র প্রিন্ট
এবার আবেদনপত্রটি প্রিন্ট করার জন্য আবেদনপত্র প্রিন্ট নামক বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে নিন। প্রিন্টার না থাকলে ডাউনলোড করে নিন।
ধাপ -১০ঃ কাগজপত্র নিবন্ধকের কার্যালয়ে জমাদান
এবার কাগজপত্র নিবন্ধকের কার্যালয়ে জমা দেওয়ার পালা। যে আবেদনপত্রটি প্রিন্ট করলেন সেই প্রিন্ট কপিটির সাথে আবেদন করার সময় প্রমাণপত্র হিসেবে যে ডকুমেন্টটি সংযোজন অপশনে গিয়ে সাবমিট করেছিলেন, অর্থাৎ আপনি যদি সার্টিফিকেট সাবমিট করে থাকেন তাহলে সার্টিফিকেটের ফটোকপি আবেদনপত্রের সাথে যুক্ত করে নিবন্ধকের কার্যালয়ে জমা দিন। সাথে ফি প্রদান করতে হবে। এরপর নিবন্ধকের কাছে জেনে নিন আপনার জন্ম নিবন্ধনটি কত দিনের মধ্যে আপডেট হবে।
সম্মানিত পাঠক এই ছিল আমাদের আজকের আয়োজন। আসা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার কম্পিউটার বা মোবাইল ফোন দিয়ে আপনার বাংলা জন্ম নিবন্ধনটি ইংরেজি করার আবেদন করবেন। সময় নিয়ে আর্টিক্যালটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর্টিক্যালটি পড়ে উপকৃত হলে আপনার পরিচিতদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। “আল্লাহ হাফেজ”














