TIN Certificate Recovery Process | হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট পুনঃরুদ্ধার

ইউজার আইডি, পাসওয়ার্ড ও টিন নাম্বার ছাড়া টিন সার্টিফিকেট পুনঃরুদ্ধার

TIN Certificate Recovery Process  হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট পুনঃরুদ্ধার

সম্মানিত পাঠক, আস্সালামুআলাইকু।
আপনি যদি আপনার ই-টিন সার্টিফিকেট হারিয়ে ফেলেন এবং ই-টিন এর নাম্বার ভুলে যান আর অনলাইন থেকে ডাউনলোড করতে গিয়ে ইউজার আইডি বা পাসওয়ার্ড কোনটাই মনে না থাকায় আপনার ই-টিন সার্টিফিকেটটি ফিরে পেতে বা পুনরায় ডাউনলোড করতে ব্যর্থ হন তাহলে আজকের আর্টিক্যালটি আপনার জন্য। কেননা আজকের এই আর্টিক্যালের মাধ্যমে আমরা জানতে চলেছি কিভাবে আপনার ই-টিন সার্টিফিকেট এর ইউজার আইডি ও পাসওয়ার্ড বের করবেন এবং ফাইনালি কিভাবে অনলাইন থেকে অরজিনাল ই-টিন সার্টিফিকেটটি আবার ডাউনলোড করবেন। 

অনলাইন থেকে ই-টিন সার্টিফিকেট পুনরায় ডাউনলোড করতে যা যা লাগবেঃ

  • ইন্টারনেট সংযোগ সহ একটি মোবাইল ফোন বা কম্পিউটার। 
  • যে ফোন নাম্বার দিয়ে ই-টিন সার্টিফিকেট করেছিলেন সেই ফোন নাম্বার।
  • ই-টিন সার্টিফিকেট করার সময় যে সিকিউরিটি প্রশ্ন সিলেক্ট করেছিলেন তার উত্তর।

অনলাইন থেকে ই-টিন সার্টিফিকেট পুনরায় ডাউনলোড করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

ধাপ -১ঃ ওয়েব সাইটে প্রবেশ

অনলাইন থেকে ই-টিন সার্টিফিকেট পুনরায় ডাউনলোড করতে আপনার কম্পিউটার বা মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চবারে লিখুন e tin certificate অথবা এখানে চাপুন। চাপ দিলে আপনাকে সরাসরি নিচের ছবির মত একটি ওয়েব সাইটে নিয়ে যাওয়া হবে। 

TIN Certificate Recovery Process | হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট পুনঃরুদ্ধার

ধাপ -২ঃ User ID পুনঃরুদ্ধার

শুরুতেই আমরা user name বা User ID টা বের করব। এর জন্য আমরা ‍উপরের দিকে ডান কোনায় থাকা Forget password নামক অপশনটিতে ক্লিক করব।

TIN Certificate Recovery Process | হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট পুনঃরুদ্ধার

ক্লিক করলে forget my user nameforget my password নামক দুটি অপশন দেখাবে। অপশন দুটির মধ্য থেকে forget my user name নামক অপশনটি সিলেক্ট করে Next বাটনে ক্লিক করব।

TIN Certificate Recovery Process | হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট পুনঃরুদ্ধার

ক্লিক করলে পরের পেইজে কান্ট্রি কোড ডিফল্ট আকারে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। না থাকলে বাংলাদেশ সিলেক্ট করুন। এরপর এখানে Mobile নামে যে খালিঘরটি দেখতে পাচ্ছেন তাতে যে নাম্বারটি দিয়ে ই-টিন সার্টিফিকেটটি করেছিলেন সেই নাম্বারটি প্রদান করুন। এবার নিচে থাকা ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করে নিচে থাকা Next বাটনে ক্লিক করুন।

TIN Certificate Recovery Process | হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট পুনঃরুদ্ধার

ক্লিক করলে নিচের ছবির মত একটি পেইজে নিয়ে যাওয়া হবে। এই পেইজে আপনাকে একটি Security question জিজ্ঞেস করা হবে। আপনাকে জিজ্ঞেস করা হতে পারে What is your favorite color? বা আপনার পছন্দের রঙ কি? অর্থাৎ ই-টিন সার্টিফিকেট করার সময় আপনাকে একটা প্রশ্ন করা হয়েছিল। অথবা আপনি নিজে একটা প্রশ্ন সিলেক্ট করেছিলেন। সেই প্রশ্নটা এখানে দেখানো হবে। প্রশ্ন সিলেক্ট করার সময় প্রশ্নটির উত্তরও দিতে বলা হয়েছিল। যা আপনি তখন দিয়েছিলেন। সেই উত্তরটি এখন এখানে দিতে হবে। উত্তরটি দেওয়ার পর নিচে থাকা Send me password বাটনে ক্লিক করুন।

TIN Certificate Recovery Process | হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট পুনঃরুদ্ধার

ক্লিক করলে আপনার সামনে নিচের ছবির মত একটি পেইজ ওপেন হবে। এই পেইজে বলবে Type Your verification code অর্থাৎ আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে সেটি এখানে দিতে বলা হচ্ছে। কোডটি প্রদান করুন এবং নিচের ঘরে আপনার ফোন নাম্বারটি আবার প্রদান করুন। এবার নিচে থাকা Submit বাটনে ক্লিক করুন।

TIN Certificate Recovery Process | হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট পুনঃরুদ্ধার

Submit বাটনে ক্লিক করার পর পরবর্তী পেইজে আপনার user name বা user id দেখাবে। এই user name বা user id টি কপি করে রাখুন বা কোথাও লিখে রাখুন।

TIN Certificate Recovery Process | হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট পুনঃরুদ্ধার

ধাপ -৩ঃ পাসওয়ার্ড পুনঃরুদ্ধার

এবার কাজ হলো পাসওয়ার্ড উদ্ধার করা। পাসওয়ার্ড উদ্ধার করার জন্য আবার Forget password নামক অপশনটিতে ক্লিক করুন।

TIN Certificate Recovery Process | হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট পুনঃরুদ্ধার

ক্লিক করার পর পরবর্তী পেইজে forget my password অপশনটি সিলেক্ট করা থাকবে, না থাকলে সিলেক্ট করে নিচে থাকা Next বাটনে ক্লিক করুন।

TIN Certificate Recovery Process | হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট পুনঃরুদ্ধার

ক্লিক করলে নিচের ছবির মত একটি পেইজ দেখাবে সেখানে থাকা user id নামক খালি ঘরে একটু আগে উদ্ধার করা user id টি প্রদান করুন। এবার নিচে থাকা ক্যাপচাটি যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে পূরণ করে Next বাটনে ক্লিক করুন।

TIN Certificate Recovery Process | হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট পুনঃরুদ্ধার

Next বাটনে ক্লিক করলে নিচের ছবির মত একটি পেইজ দেখাবে এবং বলা হবে Type your verification code অর্থাৎ আপনার ফোনে আবারো একটি কোড পাঠানো হয়েছে সেটি দিতে বলা হচ্ছে। কোডটি বসিয়ে নিচে থাকা Recover my account অপশনটিতে ক্লিক করুন।

TIN Certificate Recovery Process | হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট পুনঃরুদ্ধার

ক্লিক করলে আপনাকে নতুন করে পাসওয়ার্ড সেটআপ করার জন্য পরবর্তী ধাপে নিয়ে যাওয়াে হবে। 

ধাপ -৫ঃ নতুন পাসওয়ার্ড সেটআপ

এই ধাপে আপনাকে নতুন করে একটি পাসওয়ার্ড সেট করতে বলা হবে। নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য password নামক খালিঘরে আপনার পছন্দ মত একটি পাসওয়ার্ড দিন ও পাসওয়ার্ডটি মনে রাখার সুবিধার্থে কোথাও লিখে রাখুন। এরপর নিচে থাকা Retype password ঘরে উপরের ঘরে দেওয়া পাসওয়ার্ডটি আবার দিয়ে Submit বাটনে ক্লিক করুন। 

TIN Certificate Recovery Process | হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট পুনঃরুদ্ধার

Submit বাটনে ক্লিক করলে দেখতে পাবেন Password successfully changed. Please login again to continue এমন একটি নোট দেখাবে। 

TIN Certificate Recovery Process | হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট পুনঃরুদ্ধার

এর মানে হলো যেহেতু এখন আপনি নতুন করে পাসওয়ার্ড ও ইউজার আইডি দুটোই সেট করেছেন তাই এখন আপনাকে নতুন করে সেট করা সেই পাসওয়ার্ড  ইউজার আইডি দিয়ে লগ ইন করতে বলা হচ্ছে।

ধাপ -৬ঃ লগইন

লগইন করার জন্য Login এ ক্লিক করুন। ক্লিক করার পর User id ঘরে ইউজার আইডি ও Password ঘরে পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে লগইন করার জন্য Login বাটনে ক্লিক করুন। 

TIN Certificate Recovery Process | হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট পুনঃরুদ্ধার

Login বাটনে ক্লিক পর আপনার সামনে নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখাবে। এই পেইজের বামপাশে দেখুন অনেকগুলো অপশন দেখাচ্ছে তার মধ্য থেকে View Tin Certificate নামক অপশনটিতে ক্লিক করুন।

TIN Certificate Recovery Process | হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট পুনঃরুদ্ধার

ক্লিক করার সাথে সাথেই আপনার ই-টিন সার্টিফিকেটটি দেখাবে। 

TIN Certificate Recovery Process | হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট পুনঃরুদ্ধার

এবার ই-টিন সার্টিফিকেটটি প্রিন্ট বা ডাউনলোড করতে চাইলে নিচের দিকে স্ক্রল করুন। স্ক্রল করলে নিচের দিকে Print Certificate, Save CertificateEmail Certificate নামক তিনটি অপশন পাবেন তার মধ্য থেকে Print Certificate এ ক্লিক করলে সার্টিফিকেটটি প্রিন্ট হয়ে যাবে। Save Certificate এ ক্লিক করলে সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। আর Email Certificate এ ক্লিক করলে সার্টিফিকেটটি কাউকে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারবেন। 

TIN Certificate Recovery Process | হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট পুনঃরুদ্ধার

এভাবেই আপনারা খুব সহজেই আপনাদের হারিয়ে যাওয়া ই-টিন সার্টিফিকেটের অরজিনাল কপিটা আবার নতুন করে পুনঃরুদ্ধার করতে পারবেন। 

সম্মানিত পাঠক এই ছিল আমাদের আজকের আয়োজন। আসা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার হারিয়ে যাওয়া ই-টিন সার্টিফিকেটের অরজিনাল কপিটি পুনরায় ডাউনলোড করবেন। সময় নিয়ে আর্টিক্যালটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর্টিক্যালটি পড়ে উপকৃত হলে আপনার পরিচিতদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। “আল্লাহ হাফেজ”

আরো পড়ুনঃ

أحدث أقدم

Post top ads

Ads Section