রকেট একাউন্ট খোলার সঠিক নিয়ম | How to open rocket account
সম্মানিত পাঠক, আস্সালামুআলাইকুম।
ডাচ-বাংলা ব্যাংকের রকেট একাউন্ট খোলা কিন্তু খুবই সহজ। আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে মুহুর্তেই আপনি নিজেই রকেট একাউন্ট খুলে ফেলতে পারবেন। কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে খুব সহজেই একটি রকেট একাউন্ট খোলবেন সে বিষয়ে আজকের আর্টিক্যালে আলোচনা হবে।
রকেট একাউন্ট খোলার জন্য যা যা লাগবে
- জাতীয় পরিচয় পত্র বা NID কার্ড।
- একটি ফোন নাম্বার যা NID কার্ডটি দিয়ে রেজিস্ট্রেশন করা রয়েছে।
মনে রাখবেন
- একটি NID কার্ডটি দিয়ে কেবল একটি রকেট একাউন্ট খোলা যাবে।
- যে নাম্বার দিয়ে রকেট একাউন্ট খুলতে চাচ্ছেন সেটি আপনার ফোনে থাকতে হবে।
- যে নাম্বার দিয়ে রকেট একাউন্ট খুলবেন সেটি আপনার NID কার্ডটি দিয়ে রেজিস্ট্রেশন করা হতে হবে।
মোবাইল ফোনের সাহায্যে রকেট একাউন্ট খোলার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ -১ঃ রকেট অ্যাপ ডাউনলোড
মোবাইল ফোনের সাহায্যে রকেট একাউন্ট খোলার জন্য শুরুতেই আপনার স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোর ওপেন করুন। এরপর সার্চবারে লিখুন Rocket. Rocket লিখে সার্চ করলে রকেটের অ্যাপটি আপনার সামনে চলে আসবে। অ্যাপটি ইন্সটল করে নিন।
ধাপ -২ঃ অ্যাপটি খুলুন ও ভাষা নির্বাচন করুন
ইন্সটল করার পর Open বাটনে ক্লিক করে অ্যাপটি খুলুন। অ্যাপটি খোলার পর প্রথমেই ভাষা সিলেক্ট করতে বলবে। আপনি যদি সব তথ্য বাংলায় দেখতে চান তাহলে বাংলা ও ইংরেজিতে দেখতে চাইলে English সিলেক্ট করে Next বাটনের ডানপাশে থাকা তির চিহ্নে ক্লিক করুন।
ধাপ -৩ঃ নাম্বার প্রদান, পিন সেটআপ
এবার আপনাকে একটি ফোন নাম্বার দিতে বলবে। অর্থাৎ যে নাম্বার দিয়ে রকেট একাউন্টটি খুলতে চান সেই নাম্বারটি দিতে বলা হচ্ছে। নাম্বারটি দেওয়ার পর আবার নিচে থাকা Next বাটনে বা তার পাশে থাকা তির চিহ্নে ক্লিক করুন।
ক্লিক করলে যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি কল আসবে। কলটি রিসিভ করুন। আপনাকে একটি পিন নাম্বার সেট করতে বলা হবে। অর্থাৎ আপনার রকেট একাউন্টের পিন নাম্বার সেট করতে বলা হচ্ছে। পিন নাম্বারটি সেট করুন এবং সেই পিন নাম্বারটি মনে রাখুন বা কোথাও লিখে রাখুন। পিন নাম্বারটি সেট করার পর আপনার সামনে নিচের ছবির মত একটি পেইজ দেখাবে।
এই পেইজে প্রথম ঘরে আপনার ফোন নাম্বারটি থাকবে, এরপরের ঘরে একটি সিকিউরিটি কোড দেওয়া থাকবে এবং তার পরের ঘরে এই মাত্র ফোন কলে যে পিন নাম্বারটি সেট করলেন সেই পিন নাম্বারটি দিতে হবে। পিন নাম্বারটি দেওয়ার পর নিচে থাকা VERIFY বাটনে ক্লিক করুন। ক্লিক করলে আপনাকে লগইন পেইজে নিযে যাওয়া হবে।
ধাপ -৪ঃ LOG IN, UPDATE YOUR KYC
লগইন পেইজে Mobile No ঘরে আপনার ফোন নাম্বারটি অটো দেওয়া থাকবে, না থাকলে আপনার নাম্বারটি দিন। এর পরের ঘরে আপনার পিন নাম্বারটি দিন। এরপর নিচে LOG IN বাটনের ডানপাশে থাকা তির চিহ্নে ক্লিক করুন।
ক্লিক করলে নিচের ছবির মত একটি পেইজে নিয়ে যাওয়া হবে। এখানে দেখুন UPDATE YOUR KYC নামক একটি অপশন দেখাচ্ছে। অপশনটিতে ক্লিক করুন।
ধাপ -৫ঃ একাউন্টের ধরন নির্বাচন
ক্লিক করার পর আপনার একাউন্টের ধরণ নির্বাচন করতে হবে। যদি আপনার একাউন্টির মাধ্যমে কেবল দেশের অভ্যান্তরে লেনদেন করে থাকেন তাহলে General Consumer অপশনটি সিলেক্ট করুন। আর যদি আপনার একাউন্টে বিদেশ থেকে টাকা আসে বা আপনি দেশের বাইরে লেনদেন করার উদ্দেশ্যে একাউন্টটি খুলে থাকেন তাহলে Remittance Consumer অপশনটি সিলেক্ট করুন।
সিলেক্ট করলে আপনার সামনে রকেট একাউন্ট ব্যবহারের উল্লেখযোগ্য সুবিধা গুলো দেখানো হবে। সুবিধা সমূহ দেখে নিতে পারেন। এরপর নিচে Next বাটনের ডানপাশে থাকা তির চিহ্নে ক্লিক করুন।
এবার দেখুন রকেট একাউন্ট ব্যবহারের শর্তাবলী দেখানো হচ্ছে। শর্তাবলীগুলো পড়ে নিন। পড়া শেষে নিচের দিকে স্ক্রল করুন। নিচের দিকে I AGREE এর ডানপাশে থাকা তির চিহ্নে ক্লিক করুন।
ধাপ -৬ঃ এনআইডি কার্ডের ছবি তোলা
I AGREE এর ডানপাশে থাকা তির চিহ্নে ক্লিক করার পর দেখবেন NID কার্ডের ফটো তুলতে বলা হবে। Front side Photo বা প্রথম ক্যামেরা চিহ্নে ক্লিক করে আপনার জাতীয় পরিচয় পত্রের সামনের পৃষ্ঠার ছবি তুলুন। এবার Back side Photo বা দ্বিতীয় ক্যামেরা চিহ্নে ক্লিক করে আপনার জাতীয় পরিচয় পত্রের পিছনের পৃষ্ঠার ছবি তুলুন।
কিভাবে আপনার এনআইডি কার্ডের ছবি তুলবেন নিচের ছবিতে তার নমুনা দেখানো হলো
ছবি তোলার জন্য ক্যামেরা চিহ্নে ক্লিক করলে পারমিশন/অনুমতি চাইবে, Allow করে দিন। এরপর যতটুকু সম্ভব কাছ থেকে আপনার এনআইডি কার্ডের ছবি তুলুন। ছবি তোলার সময় খেয়াল রাখবেন যাতে পর্যাপ্ত আলো থাকে এবং এনআইডি কার্ডের সব তথ্য ক্লিয়ারলি বুঝা যায়। ছবি দুটি ঠিকভাবে তোলার পর নিচে Next অপশনের ডানে থাকা তির চিহ্নে ক্লিক করুন।
ক্লিক করলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে।
ধাপ -৭ঃ ব্যক্তিগত তথ্য প্রদান ও মুখমন্ডলের ছবি তোলা
এই ধাপে আপনার জাতীয় পরিচয়পত্রের সব তথ্য দেখাবে। তথ্যগুলো সব চেক করে দেখুন। সব ঠিক থাকলে এবার আপনার জেলা ও এলাকা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর Next অপশনের ডানে থাকা তির চিহ্নে ক্লিক করুন।
ক্লিক করার পর নিচের ছবির মত পেইজে নিয়ে যাওয়া হবে। এই পেইজে যথাক্রমে আপনার জেন্ডার/লিঙ্গ, বৈবাহিক অবস্থা, ধর্ম, পেশা ও লেনদেনের উদ্দেশ্য সিলেক্ট করুন। এরপর Next অপশনের ডানে থাকা তির চিহ্নে ক্লিক করুন।
ক্লিক করার পর আপনার মুখমন্ডলের ছবি তুলতে বলবে। মুখমন্ডলের ছবি তোলার ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন ঘরে পর্যাপ্ত আলো থাকে। আপনার চেহারাটি যেন তাদের দেওয়া ফ্রেমের মধ্যে থাকে।
ছবি তোলার পর Confirm অপশনের ডানে থাকা তির চিহ্নে ক্লিক করুন।
ক্লিক করলে আপনার সামনে নিচের ছবির মত একটি পেইজ ওপেন হবে এবং তাতে লেখা আসবে Your request successfully submitted, Please wait for verification. OK বাটনে ক্লিক করুন।
OK বাটনে ক্লিক করলে আপনার একাউন্টটি সাবমিট হয়ে যাবে। রকেটের প্রতিনিধিগন আপনার সব তথ্য যাচাই করবেন। যাচাই করে সব তথ্য ঠিক থাকলে আপনার একাউন্টটি লেনদেনের জন্য সচল করে দেওয়া হবে।
এভাবে আপনারা খুব সহজেই আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে একটি রকেট একাউন্ট খুলে নিতে পারবেন।
সম্মানিত পাঠক এই ছিল আমাদের আজকের আয়োজন। আসা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সহজেই একটি রকেট একাউন্ট খুলবেন। সময় নিয়ে আর্টিক্যালটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর্টিক্যালটি পড়ে উপকৃত হলে আপনার পরিচিতদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। “আল্লাহ হাফেজ”


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)