একাধিক ডিভাইসে একটি হোয়াটসঅ্যাপ একাউন্ট | WhatsApp in multiple devices

একাধিক ফোন বা কম্পিউটারে ১টি হোয়াট্সঅ্যাপ একাউন্ট চালাবেন যেভাবে

একাধিক ডিভাইসে একটি হোয়াটসঅ্যাপ একাউন্ট  WhatsApp in multiple devices

সম্মানিত পাঠক, আস্সালামুআলাইকুম।
আসা করি ভাল আছেন। আমরা অনেকেই আমাদের হোয়াট্স অ্যাপ একাউন্টে মোবাইল ও কম্পিউটার থেকে একই সাথে লগইন করতে চাই। তাই আজকে আমরা জানব কিভাবে আপনার একটি হোয়াট্স অ্যাপ একাউন্টে একই সাথে একাধিক ডিভাইস যেমনঃ মোবাইল, কম্পিউটার, ট্যাব ইত্যাদি দিয়ে লগইন করবেন। নরমালি একটি ডিভাইসে লগইন করার পর অন্য ডিভাইস থেকে অটোমেটিক লগআউট হয়ে যায়। কিন্তু আজকে আমরা যে উপায় জানতে চলেছি সেই উপায়ে লগইন করলে একাধিক মোবাইল বা কম্পিউটারে আপনার একটি হোয়াট্স অ্যাপ আইডি লগইন করে রাখতে পারবেন। 

একাধিক ডিভাইসে হোয়াট্স অ্যাপ আইডি লগইন রাখতে যা যা লাগবেঃ 

  • একাধিক ডিভাইস। যেমনঃ মোবাইল, কম্পিউটার ইত্যাদি।
  • একটি হোয়াট্স অ্যাপ আইডি।

একটি হোয়াট্সঅ্যাপ আইডিতে একাধিক ডিভাইস দিয়ে লগইন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

ধাপ -১ঃ হোয়াট্স একাউন্টে প্রবেশ

শুরুতেই আপনার সেই মোবাইলটি নিন যাতে অলরেডি আপনার হোয়াট্স অ্যাপ একাউন্টটি লগইন করা রয়েছে। এবার আপনার হোয়াট্স অ্যাপটি ওপেন করুন। ওপেন করার পর উপরের দিকে ডান কোনায় দেখুন 3 ডট আইকন রয়েছে। আইকনটিতে ক্লিক করুন।

একাধিক ডিভাইসে একটি হোয়াটসঅ্যাপ একাউন্ট | WhatsApp in multiple devices

ক্লিক করার পর Linked devices নামক একটি অপশন দেখতে পাবেন। অপশনটিতে ক্লিক করুন।

একাধিক ডিভাইসে একটি হোয়াটসঅ্যাপ একাউন্ট | WhatsApp in multiple devices

ধাপ -২ঃ ফিঙ্গার প্রিন্ট 

ক্লিক করার পর নিচের ছবির মত Link a device নামক একটি অপশন দেখাবে। অপশনটিতে ক্লিক করুন। 

একাধিক ডিভাইসে একটি হোয়াটসঅ্যাপ একাউন্ট | WhatsApp in multiple devices

ক্লিক করলে আপনার হোয়াট্স অ্যাপ ফিঙ্গার প্রিন্ট দিয়ে লক করা থাকলে ফিঙ্গার প্রিন্ট দিতে বলবে। ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য আপনার আঙ্গুল ফিঙ্গার প্রিন্টারের উপর রাখুন।

একাধিক ডিভাইসে একটি হোয়াটসঅ্যাপ একাউন্ট | WhatsApp in multiple devices

ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর দেখুন QR code স্ক্যানার চালু হয়েছে। এবার মোবাইলটি এই অবস্থায় রেখে দিন।

একাধিক ডিভাইসে একটি হোয়াটসঅ্যাপ একাউন্ট | WhatsApp in multiple devices

ধাপ -৩ঃ অন্য মোবাইল বা ডিভাইস নিন  

এই ধাপে অন্য যে ডিভাইস বা মোবাইল দিয়ে লগইন করতে চান সেই মোবাইলটি নিন। মোবাইলটি থেকে হোয়াট্স অ্যাপ ওপেন করুন। Agree and continue বাটনে ক্লিক করুন।

একাধিক ডিভাইসে একটি হোয়াটসঅ্যাপ একাউন্ট | WhatsApp in multiple devices

ক্লিক করার পর ফোন নাম্বার চাইবে। কিন্তু আমরাতো ফোন নাম্বার দিয়ে লগইন করব না। তাই উপরে ডান কোনায় দেখুন 3 ডট আইকন রয়েছে। আইকনটিতে ক্লিক করুন।

একাধিক ডিভাইসে একটি হোয়াটসঅ্যাপ একাউন্ট | WhatsApp in multiple devices

ক্লিক করলে Link to existing account বা Link as companion device নামক একটি অপশন দেখতে পাবেন তাতে ক্লিক করুন।

একাধিক ডিভাইসে একটি হোয়াটসঅ্যাপ একাউন্ট | WhatsApp in multiple devices

ক্লিক করার পর দেখবেন নিচের ছবির মত একটি QR Code দেখাবে। যদিও নিরাপত্তার স্বার্থে আমি কোডটির কিছু অংশ ‍মুছে দিয়েছি। কিন্তু আপনাদের কোডটি পরিপূর্ণ থাকবে।

একাধিক ডিভাইসে একটি হোয়াটসঅ্যাপ একাউন্ট | WhatsApp in multiple devices

যাই হোক, এবার আগের মোবাইলটি অর্থাৎ যে মোবাইলে QR CODE স্ক্যানার চালু করা রয়েছে সেই মোবাইলটি নিন। এবার যে মোবাইলে QR Code দেখাচ্ছে সেই কোডটি স্ক্যান করুন। QR Code টি স্ক্যান করলে দেখবেন আপনার হোয়াট্স অ্যাপ একাউন্টে নতুন মোবাইলটি দিয়েও লগইন হয়ে যাবে। বর্তমানে দুইটি মোবাইলে একই হোয়াট্স অ্যাপ একাউন্ট লগইন রয়েছে। আপনি চাইলে একই নিয়মে আরো মোবাইল বা ডিভাইস থেকেও লগইন করে নিতে পারবেন। 

ধাপ -৪ঃ কম্পিউটার থেকে লগইন

এবার কাজ হলো কম্পিউটারে লগইন করা। কম্পিউটারে লগইন করার জন্য শুরুতেই আপনার কম্পিউটার থেকে ক্রোম বা যে কোন একটি ব্রাউজার ওপেন করুন। সার্চবারে Whatsapp.com লিখে সার্চ করুন বা এখানে চাপুন। চাপলে হোয়াট্স অ্যাপের ওয়েব সাইটে নিয়ে যাওয়া হবে। এবার উপরের দিকে দেখুন WhatsApp Web নামে একটি অপশন রয়েছে। অপশনটিতে ক্লিক করুন।

একাধিক ডিভাইসে একটি হোয়াটসঅ্যাপ একাউন্ট | WhatsApp in multiple devices

ক্লিক করলেই দেখবেন কম্পিউটার স্ক্রিনে নিচের ছবির মত একটি QR Code দেখাবে।

একাধিক ডিভাইসে একটি হোয়াটসঅ্যাপ একাউন্ট | WhatsApp in multiple devices

এবার আবার সেই মোবাইলটি নিন যেই মোবাইলে QR CODE স্ক্যানার চালু করা রয়েছে। এবার কম্পিউটারের স্ক্রিনে দেখানো QR Code টি স্ক্যান করুন। স্ক্যান করলেই দেখবেন আপনার কম্পিউটার থেকেও আপনার হোয়াট্স অ্যাপ একাউন্টে লগইন হয়ে যাবে। বর্তমানে আপনার হোয়াট্স অ্যাপ একাউন্টটি দুইটি মোবাইল ও একটি কম্পিউটার অর্থাৎ মোট তিনটি ডিভাইসে লগইন রয়েছে। একই নিয়মে আপনি চাইলে আরো কম্পিউটার থেকেও আপনার হোয়াট্স অ্যাপ একাউন্টে লগইন করতে পারবেন। এবার যে কোন ডিভাইস থেকে আপনার হোয়াট্স অ্যাপ একাউন্টটি চালাতে পারবেন। যাকে যা-ই মেসেজ করুন বা যার কাজ থেকে যেই মেসেজই রিসিভ করুন, একই মেসেজ সব ডিভাইসে দেখতে পারবেন।

এভাবে আপনারা খুব সহজেই একাধিক ডিভাইস থেকে আপনাদের হোয়াট্স অ্যাপ একাউন্টে লগইন করতে পারবেন।

সম্মানিত পাঠক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার হোয়াট্স অ্যাপ একাউন্টে একাধিক ডিভাইসের মাধ্যমে লগইন করবেন। সময় নিয়ে আর্টিক্যালটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর্টিক্যালটি পড়ে উপকৃত হলে আপনার পরিচিতদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। “আল্লাহ হাফেজ”

আরো পড়ুনঃ

أحدث أقدم

Post top ads

Ads Section