NID কার্ডের অনলাইন কপি ডাউনলোড করুন মাত্র ২ মিনিটে
প্রিয় পাঠক আস্সালামুআলাইকুম।আসা করি ভাল আছেন। আজকে আমরা জানব কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সহজেই আপনার জাতীয় পরিচয় পত্র বা NID কার্ডের অনলাইন কপিটি ডাউনলোড করবেন। অনেকের এনআইডি কার্ড হারিয়ে যায়। কিন্তু বর্তমানে NID কার্ড ছাড়া সরকারি বা অফিসিয়াল কাজ কর্ম করা অসম্ভব বললেই চলে। আপনিও যদি আপনার এনআইডি হারিয়ে ফেলেন এবং আপনার কাছে কেবল এনআইডি কার্ডে ফটোকপি থাকে বা এনআইডি নাম্বার ও জন্ম তারিখটি মনে থাকে তাহলে খুব সহজেই আপনার জাতীয় পরিচয় পত্রটির অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবেন।
NID কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে যা যা লাগবেঃ
- NID Wallet নামক একটি অ্যাপ যা Google Play store থেকে ডাউনলোড করতে হবে।
- NID কার্ডের নাম্বার।
- জন্ম তারিখ।
- ফোন নাম্বার।
NID কার্ডের অনলাইন কপি ডাউনলোড করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ -১ঃ অ্যাপ ডাউনলোড
আপনার জাতীয় পরিচয় পত্র বা NID কার্ডের অনলাইন কপি ডাউনলোড করার জন্য NID Wallet নামক একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার জন্য শুরুতেই Google Play Store ওপেন করুন। এবার সার্চবারে লিখুন nid wallet. লিখলে নিচের ছবির মত একটি অ্যাপ দেখাবে। অ্যাপটি ইন্সটল করে নিন।
ধাপ -২ঃ NID কার্ডের সাইটে প্রবেশ ও একাউন্ট তৈরি
এবার আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। সার্চবারে লিখুন nidbd. অথবা এখানে চাপুন। চাপ দিলে নিচের ছবির মত একটি পেইজ আপনার সামনে ওপেন হবে। এবার এখানে দেখুন জিজ্ঞেস করা হচ্ছে এই সাইটে আপনার একাউন্ট করা আছে কিনা। একাউন্ট করা থাকলে লগইন করে নিন। যদি আপনার একাউন্ট না থাকে তাহলে রেজিস্ট্রার করুন বাটনে ক্লিক করুন।
ধাপ -৩ঃ ফর্ম ও ক্যাপচা পূরণ
ক্লিক করার পর আপনার সামনে নিচের ছবির মত একটি ফর্ম ওপেন হবে। এবার ফর্মটি পূরণ করতে হবে। সবার উপরের ঘরে আপনার NID কার্ডের নাম্বারটি বসিয়ে দিন। এর পরের ঘরগুলোতে আপনার জন্ম তারিখ দিতে হবে। প্রথম ঘরে দিন, এরপরের ঘরে মাস ও শেষ ঘরে জন্ম সালটি বসিয়ে দিন।
এবার দেখুন একটি ক্যাপচা দেওয়া আছে। ক্যাপচাটি যেভাবে দেওয়া আছে হবহু সেভাবে নিচের ঘরে বসিয়ে দিন। সব তথ্য ঠিকভাবে দেওয়া হলে এবার সাবমিট বাটনে ক্লিক করুন।
ধাপ -৪ঃ বর্তমান ও স্থায়ী ঠিকানা প্রদান
এই ধাপে আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে। শুরুতেই আপনার বর্তমান ঠিকানা প্রদান করুন। প্রথম ঘরে আপনার বর্তমান বিভাগটি সিলেক্ট করুন। দ্বিতীয় ঘরে আপনার বর্তমান জেলা সিলেক্ট করুন। তৃতীয় ঘরে আপনার বর্তমান উপজেলা সিলেক্ট করুন।
এবার আপনার স্থায়ী ঠিকানা প্রদান করুন। আগের মত প্রথম ঘরে আপনার স্থায়ী বিভাগ, দ্বিতীয় ঘরে স্থায়ী জেলা, তৃতীয় ঘরে স্থায়ী উপজেলা সিলেক্ট করুন। সব তথ্য ঠিক থাকলে পরবর্তী বাটনে ক্লিক করুন।
ধাপ -৫ঃ বার্তা গ্রহন করুন
এই ধাপে নিচের ছবির মত একটি পেইজ দেখাবে। এখানে দেখুন একটি নাম্বার দেখানো হচ্ছে। যদিও নাম্বারটি সম্পূর্ণ দেখাচ্ছে না। শুরুর কিছু ডিজিট ও শেষের কিছু ডিজিট দেখানো হচ্ছে। ডিজিট গুলো দেখে যদি নিশ্চিত হন যে এটি আপনার নাম্বার এবং নাম্বারটি এই মুহূর্তে আপনার হাতে রয়েছে। তাহলে বার্তা পাঠান বাটনে ক্লিক করুন। আর যদি মনে করেন এটি আপনার নাম্বার নয় বা নাম্বারটি এই মুহূর্তে আপনার হাতে নেই তাহলে মোবাইল পরিবর্তন বাটনে ক্লিক করে নতুন একটি নাম্বার প্রদান করুন। নাম্বারটি ঠিক থাকলে এবার বার্তা পাঠান বাটনে ক্লিক করুন।
এবার আপনার ফোন নাম্বারে একটি কোড পাঠানো হবে, কোডটি যাচাইকরণ কোডটি দিন শিরোনামের নিচে যে খালিঘরটি দেখতে পাচ্ছেন তাতে বসিয়ে দিন। কোডটি বসানোর পর বহাল বাটনে ক্লিক করুন।
ক্লিক করার পর আপনার সামনে যে পেইজটি ওপেন হয়েছে তা একটু নিচের দিকে স্ক্রল করুন। স্ক্রল করলে নিচের ছবির মত TAP TO OPEN NID WALLET নামক একটি লাল বাটন দেখতে পাবেন তাতে ক্লিক করুন।
ক্লিক করলে কোন অ্যাপের সাহায্যে ওপেন করতে চান এমন একটি প্রশ্ন আসবে আর নিচের ছবির মত কিছু অ্যাপের আইকন দেখাবে। তারমধ্যে দেখুন শুরুতে যে NID Wallet অ্যাপটি ডাউনলোড করেছিলেন সেটি দেখাচ্ছে। সেই অ্যাপটি সিলেক্ট করুন ও ALWAYS এ ক্লিক করুন।
ধাপ -৬ঃ চেহারা স্ক্যান করা
এই ধাপে আপনার চেহারা স্ক্যান করতে বলা হচ্ছে। চেহারা স্ক্যান করার জন্য নিচের দিকে থাকা Start Face Scan বাটনটিতে ক্লিক করুন।
ক্লিক করলে আপনার ফোনের সামনের ক্যামেরা চালু হবে। শুরুতেই আপনার চেহারা সামনে থেকে স্ক্যান করুন। এরজন্য আপনার চেহারাকে স্থির রেখে মোবাইলটাকে ঠিক আপনার চেহারার সামনে ধরুন।
মোবাইলের ক্যামেরা স্ক্রিনে থাকা তিনটি নমুনা ছবি থেকে মাঝখানের ছবির উপর ঠিক চিহ্ন দেখালে বুঝবেন আপনার চেহারা সামনে থেকে স্ক্যান কমপ্লিট হয়েছে। এবার চেহারাকে ডানদিক থেকে স্ক্যান করার জন্য আপনার চেহারাকে বামদিকে ঘুরান। মোবাইলের ক্যামেরা স্ক্রিনে থাকা তিনটি নমুনা ছবি থেকে ডানপাশ প্রদর্শিত ছবির উপর ঠিক চিহ্ন দেখালে বুঝবেন আপনার চেহারা ডানপাশ থেকে স্ক্যান কমপ্লিট হয়েছে। এবার চেহারাকে বামদিক থেকে স্ক্যান করার জন্য আপনার চেহারাকে ডানদিকে ঘুরান। মোবাইলের ক্যামেরা স্ক্রিনে থাকা তিনটি নমুনা ছবি থেকে বামপাশ প্রদর্শিত ছবির উপর ঠিক চিহ্ন দেখালে বুঝবেন আপনার চেহারা বামপাশ থেকে স্ক্যান কমপ্লিট হয়েছে। অর্থাৎ ক্যামেরা চালু হওয়ার পর মাথাকে প্রথমে একটু স্থির রেখে ডানে বামে আস্তে আস্তে ঘুরাতে থাকুন। স্ক্যান কমপ্লিট হয়ে যাবে। স্ক্যান কমপ্লিট হওয়ার পর ব্রাউজারে ফিরে যাওয়ার জন্য নিচের ছবির মত একটি শর্ট নোট দেখাবে ও OK লিখার উপর ক্লিক করতে বলবে। OK লিখার উপর ক্লিক করুন।
এবার দেখুন আপনার সামনে আপনার NID কার্ডের ছবি, আপনার নাম, NID কার্ডের নাম্বার, আপনার ঠিকানা ইত্যাদি দেখাবে।
ধাপ -৭ঃ NID কার্ডের অনলাইন কপি ডাউনলোড
এবার নিচের দিকে স্ক্রল করুন। ডাউনলোড নামে একটি অপশন দেখতে পাবেন তাতে ক্লিক করে আপনার জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপিটি ডাউনলোড করে নিন।
এবার আপনি চাইলে এই অনলাইন কপিটি যে কোন প্রিন্টার বা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আপনার প্রয়োজনীয় কাজ সারতে পারবেন।
এভাবে আপনারা খুব সহজেই আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনার হারিয়ে যাওয়া NID কার্ডটি পুনঃরুদ্ধার করতে পারবেন বা আপনার জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপিটি ডাউনলোড করে নিতে পারবেন।
সম্মানিত পাঠক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সহজেই আপনার জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপিটি ডাউনলোড করবেন। সময় নিয়ে আর্টিক্যালটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর্টিক্যালটি পড়ে উপকৃত হলে আপনার পরিচিতদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। “আল্লাহ হাফেজ”


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)