জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড | birth certificate online copy download in bangla

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড

সম্মানিত পাঠক, আস্সালামুআলাইকুম।
আমরা অনেকেই জানি না কিভাবে জন্ম নিবন্ধন কার্ড এর অনলাইন কপি ডাউনলোড করব। আজকে আমরা জানব কিভাবে শুধু নাম জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই ও ডাউনলোড করবেন। আপনার জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড সহজেই করে নিতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। শর্ত হলো আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা হতে হবে। অনলাইন করা থাকলে খুব সহজেই সেটি ডাউনলোড করে নিতে পারবেন। প্রসেস খুবই সহজ। চলুন জেনে নেওয়া যাক। 

আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করতে যা যা লাগবেঃ

  • ইন্টারনেট সংযোগ সহ একটি মোবাইল ফোন।
  • জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

ধাপ -১ঃ ওয়েব সাইটে প্রবেশ

শুরুতেই আপনার মোবাইলে যেকোন একটি ব্রাউজার ওপেন করুন। আমি সাজেস্ট করব ক্রোম ব্রাউজার ওপেন করতে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ অপশনে লিখুন everify.bdris.gov.bd অথবা এখানে চাপুন। নিচে ক্রোম ব্রাউজারের হোম পেইজ দেখানো হচ্ছে। এই পেইজের সার্চ ঘরে লিখুন everify.bdris.gov.bd

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড  birth certificate online copy download in bangla

everify.bdris.gov.bd লিখে এন্টার চাপ দিলে নিচের পেইজটির মত একটি পেইজ দেখাবেন। সেখান থেকে সবার উপরে লিখা দেখবেন Birth and death verification তাতে চাপ দিন। 

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড | birth certificate online copy download in bangla

চাপ দেওয়ার পর আপনার সামনে নিচের পেইজটির মত একটি ইন্টারপেজ ওপেন হবে। 

ধাপ -২ঃ জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ প্রদান

এবার এই ইন্টারপেজে দুটি খালি ঘর দেখতে পাবেন। যার প্রথম ঘরে Birth registration number মানে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা দিতে হবে। 

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড  birth certificate online copy download in bangla

জন্ম নিবন্ধন নাম্বার দেওয়ার পর জন্ম তারিখ দিতে হবে। 

ধাপ -৩ঃ ক্যাপচা পূরণ

জন্ম তারিখ দেওয়ার পর নিচে একটি ক্যাপচা দেওয়া থাকবে যাতে দুইটা সংখ্যা দেখাবে। সংখ্যা দুইটাকে যোগ অথবা বিয়োগ করতে বলবে। যোগ থাকলে যোগ ও বিয়োগ থাকলে বিয়োগ করে ফলাফলটি নিচের ঘরে লিখবেন। ফলাফল বসানোর পর নিচের দিকে দেখবেন সার্চ নামে একটা অপশন রয়েছে। সেটাতে ক্লিক করুন। 

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড | birth certificate online copy download in bangla

ক্লিক করার পর দেখবেন নিচের পেইজটির মত একটি ইন্টারপেইজ অর্থাৎ আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি দেখাবে। 

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড | birth certificate online copy download in bangla

ধাপ -৪ঃ জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড 

এখন এটাকে ডাউনলোড করার পালা। ডাউনলোড করার জন্য দেখুন নিচের ছবির মত উপরের দিকে ডানপাশে 3 ডট আইকন রয়েছে। সেখানে একটা ক্লিক করুন। 

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড | birth certificate online copy download in bangla

ক্লিক করার পর নিচের ছবির মত ডানদিকে হালকা নিচের দিকে স্ক্রল করলেই শেয়ার নামে একটা অপশন দেখতে পাবেন। এই শেয়ারে একটা ক্লিক করুন। 

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড | birth certificate online copy download in bangla

শেয়ার এ ক্লিক করার পর নিম্নে প্রদর্শিত ছবির মত একটি পেইজ দেখাবে। সেই পেইজে নিচের দিকের অপশন গুলোকে 
ডানদিকে হালকা স্ক্রল করলে প্রিন্ট অপশন পাবেন। এই প্রিন্টে একটা ক্লিক করুন।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড | birth certificate online copy download in bangla

প্রিন্টে ক্লিক করার পর প্রিন্টের অপশন দেখাবে। উপরের দিকে বাম কোনায় দেখবেন অল প্রিন্টার দেখাবে, তারপাশেই একটা ছোট তির চিহ্ন দেখাবে সেটাতে ক্লিক করুন। নিচে Save as PDF অপশন পাবেন, সেটাতে ক্লিক করুন।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড | birth certificate online copy download in bangla

নিম্নে প্রদর্শিত ছবির মত পাশে থাকা পিডিএফ বাটনে ক্লিক করে জন্ম নিবন্ধনটি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন। 

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড | birth certificate online copy download in bangla

এইটাই হচ্ছে মূলত প্রসেস। এভাবে আপনারা চাইলে আপনাদের জন্ম নিবন্ধন অনলাইন কপি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পর আপনারা চাইলে যে কোন কম্পিউটার দোকান থেকে খুব ইজিলি প্রিন্টও করে নিতে পারেন। 

সম্মানিত পাঠক এই ছিল আমাদের আজকের আয়োজন। আসা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করবেন। সময় নিয়ে আর্টিক্যালটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর্টিক্যালটি পড়ে উপকৃত হলে আপনার পরিচিতদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। “আল্লাহ হাফেজ”

আরো পড়ুনঃ

أحدث أقدم

Post top ads

Ads Section